
আল মিজান ইসলাম
শীতের শুরুতে পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর থাকা নীলসাগরে এবার দেখা মিলেছে সম্পূর্ণ এক ভিন্ন চিত্রের। স্থানীয়দের ভাষ্যমতে, অতীতে শীতের আগমন মানেই হাজার হাজার অতিথি পাখির অভয়ারণ্যে পরিণত হতো এই জলরাশি। কিন্তু শুধু এই বছরেই নীলসাগরে অতিথি পাখির সেই চিরচেনা আগমন আর দেখা যাচ্ছে না।
এলাকাবাসীর মতে, দিঘিতে অবাধে চলাচলকারী যান্ত্রিক স্পিডবোর্ডের বিকট শব্দ ও ঢেউয়ের কারণেই পাখিরা এবার মুখ ফিরিয়ে নিয়েছে। অতীতে এই ধরনের যান্ত্রিক দৌরাত্ম্য না থাকায় পাখিরা নির্ভয়ে এখানে আশ্রয় পেত। কিন্তু এবার অতিরিক্ত কোলাহলের কারণে পাখিগুলো আর নিরাপদ পরিবেশ পাচ্ছে না।
এমন পরিস্থিতিতে নীলসাগরের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্য রক্ষায় দ্রুত স্পিডবোর্ড চলাচল বন্ধের অনুরোধ জানিয়েছেন স্থানীয় তরুণ সমাজ ও সচেতন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করলে নীলসাগর তার পুরোনো রূপ ও অতিথিদের ফিরে পাবে।