শ্রদ্ধা আর ঐতিহ্যের আবহে ৭ নভেম্বর: মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদক

আজ ৭ নভেম্বর, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৭ নভেম্বর) সকাল ৮টার পর কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে রাজধানীর শেরবাংলানগরস্থ জিয়াউর রহমানের মাজারে উপস্থিত হন প্রধানমন্ত্রী। সেখানে তিনি সমাধি জিয়ারত করেন এবং মরহুম নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও ফাতিহা পাঠে অংশ নেন।

দিবসটি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে রাজধানীতে একটি বড় ধরনের বর্ণাঢ্য শোভাযাত্রার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ বিকেল ৩টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র‍্যালি শুরু হবে। স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান এই শোভাযাত্রায় পায়ে হেঁটে নেতৃত্ব দেবেন বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

নির্ধারিত রুট অনুযায়ী, নয়াপল্টন থেকে শুরু হয়ে র‍্যালিটি কাকরাইল (প্রধান বিচারপতির বাসভবনসংলগ্ন সড়ক), হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে সমাপ্ত হবে।

প্রধানমন্ত্রীর সরাসরি এই কর্মসূচিতে অংশগ্রহণকে কেন্দ্র করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। র‍্যালিটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব এস এম জাহাঙ্গীর জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি পুরো আয়োজনে নতুন মাত্রা যোগ করেছে এবং র‍্যালির সফলতা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন জানিয়েছেন, মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ে একাধিক যৌথ সভার মাধ্যমে সর্বোচ্চ সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

নিউজ

কলকাকলিতে মুখর হওয়ার আগেই নীরব নীলসাগর যান্ত্রিক থাবায় হারাতে বসেছে শীতের অতিথি

আল মিজান ইসলামশীতের শুরুতে পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর থাকা...

হার না মানা এক নারীর গল্প ৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন নীলফামারীর শেফালী বেগম

 আল মিজান ইসলাম, নীলফামারী প্রতিনিধি:বয়স কেবলই একটি সংখ্যা—এই...

আকবরশাহ্ ১০ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নুরুল আমিন সোহেল, চট্টগ্রাম:চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন উত্তর কাট্টলি...

মাতৃভূমি প্রতিদিনে সংবাদ প্রকাশের পর অবশেষে ৪৯তম বিসিএসে গেজেটভুক্ত হলেন নীলফামারীর সোহেল রানা

মেধাক্রমে সারাদেশে প্রথম হয়েও প্রথম গেজেটে নাম না থাকায়...

আকবরশাহ্ ১০ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নুরুল আমিন সোহেল, চট্টগ্রাম:চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন উত্তর কাট্টলি এলাকার ১০ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা...

১৫০ টাকায় এসি বাসে চট্টগ্রাম শহর থেকে বাঁশখালী: চালু হলো এস আর স্পেশাল সার্ভিস

রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধি:সাপ্তাহিক ছুটির দিনের যাতায়াতের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে চট্টগ্রাম শহর থেকে বাঁশখালী পর্যন্ত চালু হয়েছে ‘এস আর স্পেশাল সার্ভিস’। মাত্র ১৫০ টাকা...

সিআরবিতে মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১২ কর্মী আটক

মোহাম্মদ আরিফ হোসেন, চট্টগ্রাম: নগরীর ব্যস্ততম সিআরবি এলাকায় মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় ঝটিকা অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে আটক করেছে...