মোহাম্মদ আরিফ হোসেন, চট্টগ্রাম:
নগরীর ব্যস্ততম সিআরবি এলাকায় মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় ঝটিকা অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে কোতোয়ালী থানা পুলিশের একটি চৌকস দল এ বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশের হাতে আটক হওয়া ব্যক্তিরা হলেন—তানভীর হাসান (২৭), মোসলেম উদ্দিন (৪০), বিপু ঘোষ বিলু (৫৫), নাহিদ হোসেন (১৯), সাইফুল ইসলাম (২০), নওশের উদ্দিন চৌধুরী (২১), জুয়েল (২৪), আলাল (২১), আসিফ (২২), শুভ রহমান (২২), সৌরভ দেওয়ানজী (২৯) এবং ইমাম হোসেন সাদমান (২২)।
কোতোয়ালী থানা সূত্রে জানা গেছে, সিআরবি এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটানো ও নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল বের করার চেষ্টা করছিল। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের ধরে ফেলে।
আটককৃতদের বিরুদ্ধে ইতোমধ্যেই সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।