
আল মিজান ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
বয়স কেবলই একটি সংখ্যা—এই প্রবাদের বাস্তব উদাহরণ সৃষ্টি করলেন নীলফামারীর ডোমার উপজেলার শেফালী বেগম। ৫২ বছর বয়সে এসে তিনি অত্যন্ত কৃতিত্বের সাথে জিপিএ-৪.২১ পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বয়স ও সংসারের নানা ব্যস্ততা দমাতে পারেনি তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। তাঁর এই অভাবনীয় সাফল্য প্রমাণ করে, শিক্ষার কোনো নির্দিষ্ট বয়সসীমা নেই; ইচ্ছা থাকলে যেকোনো বয়সেই লক্ষ্য অর্জন সম্ভব। শেফালী বেগমের এই সাফল্যে স্থানীয় এলাকায় আনন্দের বন্যা বইছে এবং তিনি আশপাশের অনেকের জন্যই এক অনন্য অনুপ্রেরণায় পরিণত হয়েছেন।