
চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের উদ্যোগে পেশাজীবী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৫ ডিসেম্বর, শুক্রবার বিকাল ৩টায় আয়োজিত এ অনুষ্ঠানে গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার, জাতীয় স্বার্থ ও সততা–পরিশ্রম–সফলতা–কে প্রতিপাদ্য হিসেবে তুলে ধরা হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি মৃধা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহানগর সাধারণ সম্পাদক আরিফ মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর এড. খালেদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুর মোরশেদ মামুন, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য জসিম উদ্দিন আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, সহ-সভাপতি শামসুল আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সুমন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব মহিউদ্দীন কাদের, উত্তর জেলার আহ্বায়ক মোহাম্মদ মহসীন চৌধুরীসহ গণ–যুব–শ্রমিক–ছাত্র ও পেশাজীবী পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন
চট্টগ্রামের শিল্পায়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ গঠনে পেশাজীবীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। তারা বলেন, মানুষের অধিকার সুরক্ষা, প্রযুক্তির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অনিয়ম–দুর্নীতি–সন্ত্রাস রোধে পেশাজীবীদের দায়িত্ব আরও বেড়ে গেছে। বক্তারা উল্লেখ করেন—আইনের শাসন প্রতিষ্ঠাই টেকসই উন্নয়নের মূল শর্ত।
নির্বাচন প্রসঙ্গে বক্তাদের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের প্রার্থীদের পক্ষে সক্রিয়ভাবে মাঠে নামার আহ্বান জানান বক্তারা। তারা বলেন
“ভিপি নুরুল হক নুরের নেতৃত্বকে শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্য থাকলে চট্টগ্রামের মাটিতে গণঅধিকার পরিষদ বিজয় অর্জন করবে।”
এ ছাড়া ট্রাক মার্কা ভোটারদের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের নিবিড় প্রচারণা জোরদার করার তাগিদ দেওয়া হয়।,,