অপরাধীদের আটক করে হাড্ডি ভেঙে পুলিশে দিতে বললেন এমপি

ফেনী-২ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন অপরাধ দমনে সাধারণ মানুষকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সমাজে অপরাধ ঘটতে দেখেও নীরব থাকা উচিত নয়। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করলে একসময় তার প্রভাব সবার ওপরই পড়বে। বিশেষ করে মাদক ব্যবসায়ী, চোর ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। রোববার (২৪ মে) সকালে ফেনী সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সীমান্তবর্তী এলাকা দিয়ে ট্রাকে করে বিপুল পরিমাণ মাদক ফেনীতে প্রবেশ করছে এবং তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন তিনি।  ক্ষোভ প্রকাশ করে সংসদ সদস্য বলেন, ফেনী পৌর কবরস্থান সংলগ্ন বর্জ্য শোধনাগার থেকে মালামাল ডাকাতি এবং ধর্মপুরের গিল্লা বাড়িয়ায় স্কেভেটর দিয়ে মাটি লুটের মতো ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না। এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি। ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন গাজী মোহাম্মদ ফৌজুল আজিম, ফজলুর রহমান বকুল, তপন কুমার কর, আমান উদ্দিন কায়সার সাব্বির, নাদেরুজ্জামান, ডা. শহিদুল ইসলাম, মো. ইকবাল হোসেন ভূঁইয়া এবং মোহাম্মদ হিলাল উদ্দিন। সভা শেষে উপজেলা পরিষদের মাসিক সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম তুলে ধরেন।

নিউজ

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন ঘিরে সিএমপি’র নিরাপত্তা ব্রিফিং প্যারেড

নুরুল আমিন সোহেলবাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী...

ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি

নুরুল আমিন সোহেলআজ আমার নানা, প্রখ্যাত আইনবিদ, শিক্ষাবিদ ও...

সম্পত্তি বিরোধে বৃদ্ধ বাবাকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ প্রবাসী ছেলের বিরুদ্ধে 

নিজস্ব প্রতিবেদকচট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে...

বাংলাদেশের বিচার বিভাগ সব থেকে স্বাধীন : আইনমন্ত্রী

বাংলাদেশের বিচার বিভাগ সব থেকে স্বাধীন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (২৬ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের...

টিসিবির চাল ও ফ্যামিলি কার্ডসহ জনতার হাতে জামায়াত নেতা আটক

পটুয়াখালীর বাউফলে ২৪টি স্মার্ট ফ্যামিলি কার্ড ও প্রায় ২৪০ কেজি টিসিবির চাল ঘরে তোলার সময় জামায়াতে ইসলামীর এক ইউনিয়ন নেতাকে আটক করেছে স্থানীয় জনতা।...

সঙ্ঘবদ্ধ ধর্ষণ, মাস পেরোলেই গ্রেপ্তার নেই

চট্টগ্রামের আনোয়ারায় তৃতীয় শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থী সঙ্ঘবদ্ধ ধর্ষণের ঘটনার এক মাস পেরিয়ে গেলেও প্রধান চার অভিযুক্তের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উল্টো মামলার বাদী...