আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধি

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি পদসহ সংগঠনের সকল দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন আল মিজান ইসলাম। গত ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রদত্ত এক অব্যাহতির আবেদনপত্রে তিনি এ পদত্যাগের কথা জানান।

আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক অনিবার্য কারণবশত এবং নিজস্ব সীমাবদ্ধতা ও ব্যস্ততার কারণে সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ডে পর্যাপ্ত সময় দেওয়া সম্ভব হচ্ছিল না। তাই সংগঠনের গতিশীলতা ও প্রশাসনিক কর্মকাণ্ড অব্যাহত রাখার স্বার্থে তিনি নিজ দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

দায়িত্ব পালনকালে কার্যনির্বাহী কমিটি, জেলা ও উপজেলা পর্যায়ের সহযোদ্ধা সাংবাদিক এবং উপদেষ্টাদের কাছ থেকে পাওয়া ভালোবাসা, আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একইসঙ্গে দায়িত্ব পালনকালে কোনো অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান এবং সংগঠনের সার্বিক সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

নিউজ

শ্রদ্ধা আর ঐতিহ্যের আবহে ৭ নভেম্বর: মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদকআজ ৭ নভেম্বর, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি...

কলকাকলিতে মুখর হওয়ার আগেই নীরব নীলসাগর যান্ত্রিক থাবায় হারাতে বসেছে শীতের অতিথি

আল মিজান ইসলামশীতের শুরুতে পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর থাকা...

হার না মানা এক নারীর গল্প ৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন নীলফামারীর শেফালী বেগম

 আল মিজান ইসলাম, নীলফামারী প্রতিনিধি:বয়স কেবলই একটি সংখ্যা—এই...

আকবরশাহ্ ১০ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নুরুল আমিন সোহেল, চট্টগ্রাম:চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন উত্তর কাট্টলি...

কলকাকলিতে মুখর হওয়ার আগেই নীরব নীলসাগর যান্ত্রিক থাবায় হারাতে বসেছে শীতের অতিথি

আল মিজান ইসলামশীতের শুরুতে পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর থাকা নীলসাগরে এবার দেখা মিলেছে সম্পূর্ণ এক ভিন্ন চিত্রের। স্থানীয়দের ভাষ্যমতে, অতীতে শীতের আগমন মানেই হাজার...

হার না মানা এক নারীর গল্প ৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন নীলফামারীর শেফালী বেগম

 আল মিজান ইসলাম, নীলফামারী প্রতিনিধি:বয়স কেবলই একটি সংখ্যা—এই প্রবাদের বাস্তব উদাহরণ সৃষ্টি করলেন নীলফামারীর ডোমার উপজেলার শেফালী বেগম। ৫২ বছর বয়সে এসে তিনি...

মাতৃভূমি প্রতিদিনে সংবাদ প্রকাশের পর অবশেষে ৪৯তম বিসিএসে গেজেটভুক্ত হলেন নীলফামারীর সোহেল রানা

মেধাক্রমে সারাদেশে প্রথম হয়েও প্রথম গেজেটে নাম না থাকায় তৈরি হয়েছিল অনিশ্চয়তা; দ্বিতীয় গেজেটে নাম আসায় পরিবার ও এলাকায় স্বস্তি।আল মিজান ইসলাম, নীলফামারী প্রতিনিধি:দৈনিক...