আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় চরিত্র ‘জ্ঞানী গণি’

পারিবারিক ড্রামা ও কমেডির সংমিশ্রণে বহু দর্শকের হৃদয় জয় করা ‘জ্ঞানী গণি’ চরিত্রটি এবার আবারও পর্দায় দেখা যাবে। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে আসছে তাদের নতুন অরিজিনাল ড্রামা ‘জ্ঞানী গণি-০৪’। ইমরান ইমন পরিচালিত এই সিক্যুয়েলে জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন দর্শকদের আবারও হাসাতে এবং ভাবাতে আসছেন। নাটকটি আগামীকাল, বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে বঙ্গ প্ল্যাটফর্মে স্ট্রিমিং হবে।

এইবারের গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে গ্রামে আগত এক নতুন অতিথি। তার উপস্থিতি সৃষ্টি করে নানা অদ্ভুত পরিস্থিতি, যা কি ‘জ্ঞানী গণি’ তার বুদ্ধিমত্তা দিয়ে সামলাতে পারবে, নাকি নিজেই কোনো বড় বিপদে জড়িয়ে পড়বে—এর উত্তর জানা যাবে ‘জ্ঞানী গণি-০৪’-এর পর্দায়।

পরিচালক ইমরান ইমন বলেন, “‘জ্ঞানী গণি’ চরিত্রটি দর্শকদের কাছে খুবই প্রিয়। এবারের গল্পে আমরা জ্ঞানের মারপ্যাচের মাধ্যমে সামাজিক অসঙ্গতিগুলো হাস্যরসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, এবারও দর্শক গণির কাণ্ডকারখানা উপভোগ করবেন।”

শরাফ আহমেদ জীবনকে কেন্দ্র করে আবর্তিত এই গল্পে অভিনয় করেছেন শবনম ফারিয়া, রাফিউল কাদির রুবেল, আদিয়াত জামান আয়ান, মানস বন্দ্যোপাধ্যায়, শাহাদাত শিশির, মাহমুদ আলম, সায়র নিয়োগী সহ আরও অনেকে। নাটকটির চিত্রনাট্য ও সংলাপে উঠে এসেছে পারিবারিক বন্ধন এবং বুদ্ধিমত্তার লড়াই।

নিউজ

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয়...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর ৩০তম প্রয়াণদিবস আজ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে অকালে...

সুস্থতার পথে তানিয়া বৃষ্টি: কাটিয়ে উঠছেন ব্রেন টিউমারের ধাক্কা, ফেরার অপেক্ষায় ভক্তরা

বিনোদন ডেস্ক:ছোট পর্দা ও ওটিটি মাধ্যমের জনপ্রিয় মুখ তানিয়া বৃষ্টি বেশ কিছুদিন ধরে লাইট-ক্যামেরা-অ্যাকশনের আলো থেকে দূরে। অভিনয়দক্ষতা দিয়ে যিনি দর্শকমনে স্থান করে নিয়েছিলেন,...

বুবলীর সন্তানের পিতৃপরিচয় নিয়ে মুখ খুললেন অঞ্জলি সাথী: শাকিব খানের স্পষ্ট ঘোষণা চান অভিনেত্রী

বিনোদন ডেস্ক: ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলীকে কেন্দ্র করে তৈরি হওয়া চর্চা যেন থামছেই না। বিশেষ করে শাকিব ও বুবলীর...