ইপিজেড থানার অভিযানে ২২০০ ইয়াবা ও ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার।

ইপিজেড থানার অভিযানে ২২০০ ইয়াবা ও ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ইপিজেড থানার বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ কেজি গাঁজা, মাদক বিক্রির নগদ টাকা ও একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান, বিপিএম-এর নেতৃত্বে একটি দল নগরের ইপিজেড থানাধীন মাদ্রাজী শাহপাড়া এলাকার আবুল খায়ের গলির সাগর ভিলার ৪র্থ তলার একটি টিনশেড কক্ষে অভিযান পরিচালনা করে। এসময় মোহাম্মদ নিজাম প্রকাশ নেজাম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

অভিযানকালে তার হেফাজত থেকে ২১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার ব্যবহৃত মোটরসাইকেলের সিটের নিচে কৌশলে লুকানো আরও ১০০ পিস ইয়াবা পাওয়া যায়। এভাবে মোট ২২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়া ৫ কেজি গাঁজা, মাদক বিক্রির নগদ ৭০ হাজার ৭২০ টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে গ্রেফতারকৃত নিজাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে বন্দরটিলা এলাকায় স্থানীয় খদ্দেরদের কাছে মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন বলে জানা গেছে।

পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে সিএমপির বন্দর ও ইপিজেড থানায় অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজ

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয়...

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!

দোহাজারী পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোঃ হিরু ইসলাম আজাদ

চট্টগ্রাম প্রতিনিধি: দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন মোঃ হিরু ইসলাম আজাদ। দলের...

মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনর্মিলনী-২০২৬ উপলক্ষে প্রতিনিধি পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

ইমরান হোসেন মুন্না প্রতিনিধি পটিয়া চট্টগ্রাম||মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত পুনর্মিলনী-২০২৬ আয়োজনকে সামনে রেখে প্রতিনিধি পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।গত...