ওটিটিতে ফিরছে ‘মহানগর ৩ কাটছে দীর্ঘ প্রতীক্ষা

বিনোদন ডেস্ক: 
ওটিটি প্ল্যাটফর্মে ঝড় তোলা জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর’-এর তৃতীয় সিজন অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। দীর্ঘ তিন বছরের অনিশ্চয়তা কাটিয়ে শুরু হতে যাচ্ছে ‘মহানগর ৩’-এর মূল কাজ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২০২১ সালে ওটিটিতে মুক্তির পরপরই বাংলাদেশ ও ভারতের দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পায় ‘মহানগর’। বিশেষ করে ‘ওসি হারুন’ চরিত্রে মোশাররফ করিমের দুর্দান্ত অভিনয় প্রশংসিত হয় সর্বমহলে। ২০২৩ সালে দ্বিতীয় কিস্তি মুক্তির পর থেকেই দর্শক মুখিয়ে ছিলেন পরবর্তী সিজনের জন্য। তবে বাজেটসংক্রান্ত বিভিন্ন জটিলতায় এতদিন আটকে ছিল নতুন সিজনের কাজ।
অবশেষে সেই নিরবতা ভেঙে জানানো হয়েছে, “যাই হোক, এখন স্ক্রিপ্টটা শেষ করে আসি। সময় হাতে বেশি নেই।” সরাসরি সিরিজের নাম না বলা হলেও, বক্তব্যের সাথে বাজিয়ে শোনানো হয় ‘মহানগর’-এর সেই সুপরিচিত সিগনেচার টিউন (ইন্ট্রো মিউজিক)। তাতেই পরিষ্কার হয়ে যায় যে, দীর্ঘ প্রতীক্ষিত ‘মহানগর ৩’-এর চিত্রনাট্য লেখার কাজই এখন চূড়ান্ত পর্যায়ে।
সিরিজটির শুটিং কবে শুরু হচ্ছে বা ঠিক কবে নাগাদ মুক্তি পাবে—তা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে গুঞ্জন রয়েছে, ‘ওসি হারুন’ চরিত্রে মোশাররফ করিমের পাশাপাশি এই সিজনে বিশেষ চমক হিসেবে দেখা যেতে পারে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে।
দীর্ঘ প্রতীক্ষার পর এমন সংকেত পেয়ে উচ্ছ্বসিত ‘মহানগর’ ভক্তরা। এখন শুধু আনুষ্ঠানিক ওটিটি রিলিজ এবং চূড়ান্ত ঘোষণার অপেক্ষা।

নিউজ

শ্রদ্ধা আর ঐতিহ্যের আবহে ৭ নভেম্বর: মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদকআজ ৭ নভেম্বর, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি...

কলকাকলিতে মুখর হওয়ার আগেই নীরব নীলসাগর যান্ত্রিক থাবায় হারাতে বসেছে শীতের অতিথি

আল মিজান ইসলামশীতের শুরুতে পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর থাকা...

হার না মানা এক নারীর গল্প ৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন নীলফামারীর শেফালী বেগম

 আল মিজান ইসলাম, নীলফামারী প্রতিনিধি:বয়স কেবলই একটি সংখ্যা—এই...

আকবরশাহ্ ১০ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নুরুল আমিন সোহেল, চট্টগ্রাম:চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন উত্তর কাট্টলি...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর ৩০তম প্রয়াণদিবস আজ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে অকালে...

সুস্থতার পথে তানিয়া বৃষ্টি: কাটিয়ে উঠছেন ব্রেন টিউমারের ধাক্কা, ফেরার অপেক্ষায় ভক্তরা

বিনোদন ডেস্ক:ছোট পর্দা ও ওটিটি মাধ্যমের জনপ্রিয় মুখ তানিয়া বৃষ্টি বেশ কিছুদিন ধরে লাইট-ক্যামেরা-অ্যাকশনের আলো থেকে দূরে। অভিনয়দক্ষতা দিয়ে যিনি দর্শকমনে স্থান করে নিয়েছিলেন,...

বুবলীর সন্তানের পিতৃপরিচয় নিয়ে মুখ খুললেন অঞ্জলি সাথী: শাকিব খানের স্পষ্ট ঘোষণা চান অভিনেত্রী

বিনোদন ডেস্ক: ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলীকে কেন্দ্র করে তৈরি হওয়া চর্চা যেন থামছেই না। বিশেষ করে শাকিব ও বুবলীর...