চট্টগ্রামের চন্দনাইশে সংবাদ সারাবেলার সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ!

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে দৈনিক সংবাদ সারাবেলার মাল্টিমিডিয়া চিফ জাহিদুল ইসলামের ওপর পরিকল্পিত সশস্ত্র হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত সোমবার ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী জাহিদুল ইসলাম নিজে থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কাজ শেষ করে বাড়ির কাছাকাছি পৌঁছালে ১০ থেকে ১৫ জন মুখোশধারী ব্যক্তি তার ওপর হামলা চালায়। তারা তার মোবাইল ফোন, মানিব্যাগে থাকা নগদ অর্থ, গলার রূপার চেইন এবং এনআইডি কার্ড ছিনিয়ে নেয়। ভুক্তভোগী নিজেকে সাংবাদিক পরিচয় দিলে হামলাকারীরা লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে তাকে মারধর শুরু করে এবং হত্যার হুমকি দেয়। তারা তার মোটরসাইকেলও ভাঙচুর করে।
জাহিদুল ইসলাম বলেন, এটি একটি পরিকল্পিত হামলার চেষ্টা। হামলাকারীরা সবাই মুখোশধারী ছিল এবং অধিকাংশই স্থানীয় নয়। তারা আমাকে হত্যার হুমকি দিয়েছে। এছাড়া তারা আমার চাচার দুটি গরু চুরি করে নিয়ে গেছে। তারা আমার পরিবারের অবস্থান সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করেছে। পরে আমাকে ধাক্কা দিয়ে আমার চাচার বাসায় রেখে দরজা বন্ধ করে পালিয়ে যায়।
জাহিদুল ইসলাম চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা নিলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।
চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। নির্বাচনের আগে ও পরে তার বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হয়েছে।
এই বিষয়ে দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক ইদ্রিস মিয়া বিষয়টির তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই ধরনের ঘটনা অনাকাঙ্খিত এবং অপ্রত্যাশিত। তদন্তপূর্বক এই ঘটনার সুষ্ঠ বিচার দাবী করছি। ঘটনার বিষয়ে দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আজগর আলী’র মুঠে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি দীর্ঘদিন অসুস্থ রয়েছি। আমি এই বিষয়ে জেনে, ব্যবস্থা গ্রহণ করব। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে ও সুষ্ঠ বিচার দাবী করেন।
হামলার বিষয়ে চন্দনাইশ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজ

শ্রদ্ধা আর ঐতিহ্যের আবহে ৭ নভেম্বর: মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদকআজ ৭ নভেম্বর, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি...

কলকাকলিতে মুখর হওয়ার আগেই নীরব নীলসাগর যান্ত্রিক থাবায় হারাতে বসেছে শীতের অতিথি

আল মিজান ইসলামশীতের শুরুতে পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর থাকা...

হার না মানা এক নারীর গল্প ৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন নীলফামারীর শেফালী বেগম

 আল মিজান ইসলাম, নীলফামারী প্রতিনিধি:বয়স কেবলই একটি সংখ্যা—এই...

আকবরশাহ্ ১০ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নুরুল আমিন সোহেল, চট্টগ্রাম:চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন উত্তর কাট্টলি...

শ্রদ্ধা আর ঐতিহ্যের আবহে ৭ নভেম্বর: মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদকআজ ৭ নভেম্বর, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক...

আকবরশাহ্ ১০ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নুরুল আমিন সোহেল, চট্টগ্রাম:চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন উত্তর কাট্টলি এলাকার ১০ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা...

১৫০ টাকায় এসি বাসে চট্টগ্রাম শহর থেকে বাঁশখালী: চালু হলো এস আর স্পেশাল সার্ভিস

রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধি:সাপ্তাহিক ছুটির দিনের যাতায়াতের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে চট্টগ্রাম শহর থেকে বাঁশখালী পর্যন্ত চালু হয়েছে ‘এস আর স্পেশাল সার্ভিস’। মাত্র ১৫০ টাকা...