চট্টগ্রামের ফটিকছড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে 

সামিহা হাকিম নেহা
মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রাম:
চট্টগ্রামের ফটিকছড়িতে বিয়ের মাত্র ছয় মাসের মাথায় সামিহা হাকিম নেহা (১৯) নামের এক তরুণী গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নেহার পরিবারের দাবি, যৌতুকের জন্য তাকে নির্যাতন চালিয়ে শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা করছে শ্বশুরবাড়ির লোকেরা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস পূর্বে সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকার মারুফ পারভেজের সাথে সামিহা হাকিম নেহার বিয়ে হয়। নিহতের মা রুপা আকতারের অভিযোগ, বিয়ের পর থেকেই ব্যবসা করার অজুহাতে যৌতুকের দাবিতে নেহার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল তার স্বামী ও শাশুড়ি। মেয়েকে বাঁচাতে তিনি ইতিপূর্বে অভিযুক্তদের দুই লাখ টাকা প্রদানও করেছিলেন। তবে এরপরও যৌতুকের তাগিদ থামেনি।
ঘটনার দিন মধ্যরাতে নেহা তার মাকে পাঠানো একটি ভয়েস মেসেজে আশঙ্কা প্রকাশ করে জানান, তাকে যেকোনো সময় মেরে ফেলা হতে পারে। ভয়েস বার্তা পেয়ে মা তড়িঘড়ি করে মেয়ের শ্বশুরবাড়িতে ছুটে গেলেও শেষ রক্ষা হয়নি। সেখানে পৌঁছামাত্র তিনি দেখতে পান নেহাকে একটি অ্যাম্বুলেন্সে করে সরিয়ে নেওয়া হচ্ছে। পরবর্তীতে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক নেহাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে স্বামী মারুফ পারভেজসহ পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছে। নিহতের মা বাদী হয়ে ফটিকছড়ি থানায় স্বামী মারুফ পারভেজ ও শাশুড়িসহ একাধিক অজ্ঞাতনামাকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নিউজ

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয়...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ লিংক রোড থেকে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ...

চট্টগ্রামের জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, আরেফিন নগরে মোজাদ্দেদিয়া দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত

নুরুল আমিন সোহেল, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর এলাকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মোজাদ্দেদিয়া দরবার শরীফের উদ্যোগে এক বর্ণাঢ্য জশনে জুলুস...

চট্টগ্রামে জশনে জুলুসে লাখো আশেকে রাসুলের ঢল, বন্দরনগরীজুড়ে উৎসবের আবহ

নুরুল আমিন সোহেল, চট্টগ্রাম: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক ও বর্ণাঢ্য জশনে জুলুস। লাখ লাখ ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে গোটা নগরী...