চট্টগ্রামে গোপন বৈঠক থেকে নিষিদ্ধ সংগঠনের ১৪ নেতা-কর্মী গ্রেফতার।

চট্টগ্রামে গোপন বৈঠক থেকে নিষিদ্ধ সংগঠনের ১৪ নেতা-কর্মী গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি-উত্তর) বিশেষ অভিযানে রাষ্ট্র ও সরকারবিরোধী কার্যকলাপ এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধঘোষিত সংগঠনের ১৪ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

 

ডিবি (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান প্রাং-এর নির্দেশনায় রোববার (৩ মে ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকস দল নগরের হালিশহর থানা এলাকায় অভিযান চালায়। এসময় নয়াবাজার বিশ্বরোড মোড়স্থ এস.এস. টাওয়ারের ৪র্থ তলায় অবস্থিত একটি রেস্তোরাঁর পার্টি হল থেকে তাদের আটক করা হয়।

 

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠন হিসেবে পরিচিত ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’-এর সঙ্গে সম্পৃক্ত। অভিযানে সংগঠনটির প্রধান/প্রতিষ্ঠাতাসহ মোট ১৪ জনকে আটক করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’ নামে একটি টেলিগ্রাম গ্রুপসহ ‘চট্টগ্রাম দক্ষিণ’, ‘চট্টগ্রাম উত্তর’ ও ‘ফেনী জেলা’ শীর্ষক একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন হিসেবে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। অপর আসামিরা এসব গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে যুক্ত ছিলেন।

 

পুলিশের দাবি, শহিদুল ইসলামের আহ্বানে সাড়া দিয়ে তারা রাষ্ট্র ও সরকারবিরোধী কর্মকাণ্ড, জনমনে ভয়ভীতি সৃষ্টি, নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ওই স্থানে গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন।

 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জা

নিয়েছে পুলিশ।

নিউজ

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয়...

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!

দোহাজারী পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোঃ হিরু ইসলাম আজাদ

চট্টগ্রাম প্রতিনিধি: দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন মোঃ হিরু ইসলাম আজাদ। দলের...

মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনর্মিলনী-২০২৬ উপলক্ষে প্রতিনিধি পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

ইমরান হোসেন মুন্না প্রতিনিধি পটিয়া চট্টগ্রাম||মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত পুনর্মিলনী-২০২৬ আয়োজনকে সামনে রেখে প্রতিনিধি পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।গত...