পরিকল্পিত অস্থিতিশীলতার চক্রান্ত প্রতিহতের ডাক: চট্টগ্রামে চসিক মেয়র ও আবু সুফিয়ানের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নুরুল আমিন সোহেল, চট্টগ্রাম:
পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দেওয়ার দৃপ্ত অঙ্গীকার ব্যক্ত করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির শীর্ষ নেতারা। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে বাকলিয়া ও চকবাজার থানা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ কঠোর হুঁশিয়ারি দেন তারা।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।
সমাবেশে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে দেশে অশান্তি ছড়িয়ে দিতে গভীর চক্রান্তে মেতে উঠেছে। রাজপথের আন্দোলনের মাধ্যমেই এদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হবে।”
সংসদ সদস্য আবু সুফিয়ান তাঁর বক্তব্যে বলেন, “গণতন্ত্র ও স্থিতিশীলতা রক্ষা করতে হলে রাজপথে দলীয় নেতাকর্মীদের ইস্পাতকঠিন ঐক্য বজায় রাখতে হবে। কোনো ধরনের উসকানি বা নৈরাজ্য সৃষ্টি করে দেশকে পিছিয়ে দেওয়া যাবে না। আমরা শান্তিপূণ কিন্তু কঠোর রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে এই অপশক্তিকে প্রতিরোধ করব।”
কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আবুল হাশেম বক্করসহ বাকলিয়া ও চকবাজার থানা বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের শীর্ষ নেতারা।
এর আগে বিকেলে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা দেশের সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখা এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর স্লোগান দেন।

নিউজ

শ্রদ্ধা আর ঐতিহ্যের আবহে ৭ নভেম্বর: মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদকআজ ৭ নভেম্বর, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি...

কলকাকলিতে মুখর হওয়ার আগেই নীরব নীলসাগর যান্ত্রিক থাবায় হারাতে বসেছে শীতের অতিথি

আল মিজান ইসলামশীতের শুরুতে পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর থাকা...

হার না মানা এক নারীর গল্প ৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন নীলফামারীর শেফালী বেগম

 আল মিজান ইসলাম, নীলফামারী প্রতিনিধি:বয়স কেবলই একটি সংখ্যা—এই...

আকবরশাহ্ ১০ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নুরুল আমিন সোহেল, চট্টগ্রাম:চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন উত্তর কাট্টলি...

শ্রদ্ধা আর ঐতিহ্যের আবহে ৭ নভেম্বর: মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদকআজ ৭ নভেম্বর, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক...

আকবরশাহ্ ১০ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নুরুল আমিন সোহেল, চট্টগ্রাম:চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন উত্তর কাট্টলি এলাকার ১০ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা...

১৫০ টাকায় এসি বাসে চট্টগ্রাম শহর থেকে বাঁশখালী: চালু হলো এস আর স্পেশাল সার্ভিস

রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধি:সাপ্তাহিক ছুটির দিনের যাতায়াতের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে চট্টগ্রাম শহর থেকে বাঁশখালী পর্যন্ত চালু হয়েছে ‘এস আর স্পেশাল সার্ভিস’। মাত্র ১৫০ টাকা...