প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মাউশির জরুরি নির্দেশনা

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে দেশের সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ৭ আগস্টের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের নিবন্ধনসংক্রান্ত সব কাগজপত্র সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) জারি করা এক অফিসিয়াল চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি মাউশির আঞ্চলিক পরিচালক, উপপরিচালক এবং দেশের সব জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান আগামী ৯ আগস্ট চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এজন্য নির্ধারিত নীতিমালা অনুসরণ করে নিবন্ধন ফরম পূরণ, প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্রসহ ফুটবল দলের তালিকা নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।

এছাড়া উপজেলা পর্যায়ে বিজয়ী দলের কাগজপত্র জেলা পর্যায়ে, জেলা পর্যায়ের বিজয়ী দলের নথি অঞ্চল পর্যায়ে এবং অঞ্চল পর্যায়ের বিজয়ী দলের কাগজপত্র জাতীয় পর্যায়ে পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

নিউজ

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয়...

সাম্প্রতিক সময়ের শিক্ষা ব্যবস্থা — রূপান্তর, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বর্তমানে এক বড় ধরনের সংস্কার ও রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। গণঅভ্যুত্থান-পরবর্তী প্রেক্ষাপটে শিক্ষাক্রমের আধুনিকায়ন, মূল্যায়ন পদ্ধতির পরিমার্জন এবং দক্ষতাভিত্তিক শিক্ষার...

এসএসসির চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা: ফল জানা যাবে ১০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক:২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার চূড়ান্ত ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়...

অর্থাভাবে থেমে থাকেনি ঢাবি শিক্ষার্থীর ভর্তি, পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

অর্থাভাবে অনার্স শেষ বর্ষে ভর্তি অনিশ্চয়তায় পড়া ঢাবির এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মো. তরিকুল ইসলাম তারিক। তার ব্যক্তিগত সহায়তায় শেষ পর্যন্ত...