ফটিকছড়িতে বিএনপির মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারকে মনোনয়ন না দেওয়ায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তাঁর সমর্থকেরা। আজ শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে তাঁরা চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। পুলিশের আশ্বাসে রাত আটটার দিকে তাঁরা অবরোধ তুলে নেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ফটিকছড়ি সদরের বিবিরহাটে এক ঘণ্টা সড়ক অবরোধের পর নাজিরহাট ও হেঁয়াকোতে তিন দফায় বিক্ষোভ করেন কর্মী-সমর্থকেরা। তাঁরা অবিলম্বে সরোয়ার আলমগীরকে প্রত্যাহার ও আজিম উল্লাহ বাহারকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

এদিকে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে যাত্রীরা দুর্ভোগে পড়েন। পরে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ রাতে প্রথম আলোকে বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ করেন আজিম উল্লাহ বাহারের সমর্থকেরা। সমাবেশ শেষে মনোনয়নবঞ্চিত হওয়ায় তাঁর কর্মীরা সড়ক অবরোধ করেন। তিন শতাধিক কর্মী দুই স্থানে সড়কে বসে ছিলেন এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে আমরা গিয়ে সবাইকে বোঝালে অবরোধ তুলে নেন।’

উল্লেখ্য, চট্টগ্রামের ফটিকছড়িসহ ১৬ আসনের মধ্যে ১০টিতে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। ফটিকছড়ি আসনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীরকে দলের প্রার্থী ঘোষণা করা হয়। এই আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উল্লাহ বাহারসহ পাঁচজন।

নিউজ

শ্রদ্ধা আর ঐতিহ্যের আবহে ৭ নভেম্বর: মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদকআজ ৭ নভেম্বর, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি...

কলকাকলিতে মুখর হওয়ার আগেই নীরব নীলসাগর যান্ত্রিক থাবায় হারাতে বসেছে শীতের অতিথি

আল মিজান ইসলামশীতের শুরুতে পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর থাকা...

হার না মানা এক নারীর গল্প ৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন নীলফামারীর শেফালী বেগম

 আল মিজান ইসলাম, নীলফামারী প্রতিনিধি:বয়স কেবলই একটি সংখ্যা—এই...

আকবরশাহ্ ১০ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নুরুল আমিন সোহেল, চট্টগ্রাম:চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন উত্তর কাট্টলি...

শ্রদ্ধা আর ঐতিহ্যের আবহে ৭ নভেম্বর: মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদকআজ ৭ নভেম্বর, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক...

আকবরশাহ্ ১০ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নুরুল আমিন সোহেল, চট্টগ্রাম:চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন উত্তর কাট্টলি এলাকার ১০ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা...

১৫০ টাকায় এসি বাসে চট্টগ্রাম শহর থেকে বাঁশখালী: চালু হলো এস আর স্পেশাল সার্ভিস

রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধি:সাপ্তাহিক ছুটির দিনের যাতায়াতের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে চট্টগ্রাম শহর থেকে বাঁশখালী পর্যন্ত চালু হয়েছে ‘এস আর স্পেশাল সার্ভিস’। মাত্র ১৫০ টাকা...