‘ফুয়েল পাস’ অ্যাপের আওতা বাড়ছে, যুক্ত হলো আরও ১৯ জেলা

বৈশ্বিক সংকট ও বাজার অস্থিরতার প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেলের সুশৃঙ্খল বিতরণ নিশ্চিত করতে সরকার চালু করেছে ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপ। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর উদ্যোগে চালু হওয়া এই পাইলট কার্যক্রম প্রথমে রাজধানী-কেন্দ্রিক থাকলেও এখন তা ধীরে ধীরে দেশের বিভিন্ন জেলা ও শহরে সম্প্রসারিত হচ্ছে। এই ধারাবাহিকতায় নতুন করে আরও ১৯টি জেলাকে ‘ফুয়েল পাস বিডি’ সেবার আওতায় আনা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-এর ফেসবুক পেজে প্রকাশিত এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, দেশব্যাপী ফুয়েল পাস ব্যবস্থা চালুর অংশ হিসেবে গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামে নিবন্ধন কার্যক্রম চালু করা হয়েছে। এর আগে গত ১৮ এপ্রিল ঢাকা, ঢাকা মহানগর, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মহানগর, বরিশাল, বরিশাল মহানগর, খুলনা, খুলনা মহানগর, রাজশাহী, রাজশাহী মহানগর এবং ময়মনসিংহে অ্যাপটির নিবন্ধন উন্মুক্ত করা হয়। পর্যায়ক্রমে দেশের সব জেলায় ‘ফুয়েল পাস’ ব্যবস্থার নিবন্ধন চালু করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

নিউজ

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয়...

ব্যাংক খাতে রেকর্ড ৪ লাখ কোটি টাকার অতিরিক্ত তারল্য, ধীরগতির কারণে ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা

মাতৃভূমি প্রতিদিন ডেস্ক দেশের ব্যাংক খাত ও ব্যবসা-বাণিজ্যের অর্থনীতিতে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে বর্তমানে উদ্বৃত্ত বা অতিরিক্ত তারল্যের (ফান্ড) পরিমাণ বৃদ্ধি পেয়ে...

ঈদ উপলক্ষে স্বর্ণ ক্রেতাদের জন্য দুঃসংবাদ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের স্বর্ণবাজারে আবারও দাম বেড়েছে। নতুন করে প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের...

বিশ্ববাজারে তেলের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

সংযুক্ত আরব আমিরাতের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের...