বন্দর থানার অভিযানে ১৫ লাখ টাকার চোরাই মোবাইল ডিসপ্লে উদ্ধার, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বন্দর থানার অভিযানে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের চোরাইকৃত ৬ কার্টন মোবাইল এলসিডি ডিসপ্লে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. দেলোয়ার হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (বন্দর) এর নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাজহারুল ইসলাম এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিমের নেতৃত্বে এসআই (নিঃ) মনিরুল ইসলাম ৭ জুন লোহাগাড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে তদন্তে প্রাপ্ত আসামি মো. দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া মোবাইল এলসিডি ডিসপ্লের মধ্যে ৬ কার্টন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, বাদীর এজাহার অনুযায়ী চুরি যাওয়া ১০ কার্টন মোবাইল এলসিডি ডিসপ্লের মোট মূল্য প্রায় ৩২ লাখ টাকা। এ ঘটনায় বন্দর থানায় মামলা নং-০৯, তারিখ ৪ জুন ২০২৬, ধারা ৪০৭/৪২০/১০৯, দণ্ডবিধি ১৮৬০ মোতাবেক মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

নিউজ

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন ঘিরে সিএমপি’র নিরাপত্তা ব্রিফিং প্যারেড

নুরুল আমিন সোহেলবাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী...

ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি

নুরুল আমিন সোহেলআজ আমার নানা, প্রখ্যাত আইনবিদ, শিক্ষাবিদ ও...

সম্পত্তি বিরোধে বৃদ্ধ বাবাকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ প্রবাসী ছেলের বিরুদ্ধে 

নিজস্ব প্রতিবেদকচট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে...

চুরি-ছিনতাইকৃত মোবাইলের আইএমইআই পরিবর্তন করে বিক্রি, সিএমপির অভিযানে ৫ জন গ্রেপ্তার

কামরুল ইসলাম, চট্টগ্রাম চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার বিশেষ অভিযানে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় লুট হওয়া মোবাইল ফোনের আইএমইআই (IMEI) নম্বর পরিবর্তন করে...

সদরঘাট থানার অভিযানে নারী নির্যাতন ও পর্নোগ্রাফি মামলার আসামি আটক

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদরঘাট থানার পরিচালিত বিশেষ অভিযানে বিয়ের প্রলোভন দেখিয়ে যৌন শোষণ, পর্নোগ্রাফি উৎপাদন এবং মানসিক নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলার...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের পাহাড়তলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ ট্রেড লাইসেন্স ব্যবহার, বিএসটিআই সনদ ছাড়া কার্যক্রম পরিচালনা এবং লেবেলিংয়ে অনিয়মের দায়ে একটি খাদ্য...