বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ উদ্ধার

মো আরিফুল ইসলাম,জেলা প্রতিনিধি (রাঙামাটি)

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা জোন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২৭ বিজিবি) মারিশ্যা জোন।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (০২ মে ২০২৬) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশক্রমে আনুমানিক ৮টা ৩০ মিনিটে একটি টহল দল অভিযান পরিচালনা করে। ক্যাপ্টেন অমিত কুমার সাহা, এএমসি, ভারপ্রাপ্ত অপারেশন অফিসারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মারিশ্যা ইউনিয়নের তুলাবন এলাকার বটতলা আমবাগানের ভেতর থেকে মালিকবিহীন ৭৮.০২ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করা হয়।

জানা গেছে, অজ্ঞাত অসাধু কাঠ ব্যবসায়ীরা চোরাচালানের উদ্দেশ্যে কাঠগুলো সেখানে মজুদ করে রেখেছিল। উদ্ধারকৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৫১ হাজার ৯০ টাকা।

এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, তাদের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে চোরাকারবারীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদের কার্যক্রম বাড়ানোর চেষ্টা করছে। এ কারণে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে চোরাচালান দমন অব্যাহত রাখা হয়েছে।

তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে থাকবে।

নিউজ

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন ঘিরে সিএমপি’র নিরাপত্তা ব্রিফিং প্যারেড

নুরুল আমিন সোহেলবাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী...

ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি

নুরুল আমিন সোহেলআজ আমার নানা, প্রখ্যাত আইনবিদ, শিক্ষাবিদ ও...

সম্পত্তি বিরোধে বৃদ্ধ বাবাকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ প্রবাসী ছেলের বিরুদ্ধে 

নিজস্ব প্রতিবেদকচট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে...

সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজ: উৎকণ্ঠায় পরিবার, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা

এম.এ আরিফ চৌধুরী সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা এলাকা থেকে নিখোঁজ হওয়া টিকটকার ইনা পারভিন চন্দনার এখনো কোনো সন্ধান মেলেনি। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা চরম...

চুরি-ছিনতাইকৃত মোবাইলের আইএমইআই পরিবর্তন করে বিক্রি, সিএমপির অভিযানে ৫ জন গ্রেপ্তার

কামরুল ইসলাম, চট্টগ্রাম চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার বিশেষ অভিযানে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় লুট হওয়া মোবাইল ফোনের আইএমইআই (IMEI) নম্বর পরিবর্তন করে...

সদরঘাট থানার অভিযানে নারী নির্যাতন ও পর্নোগ্রাফি মামলার আসামি আটক

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদরঘাট থানার পরিচালিত বিশেষ অভিযানে বিয়ের প্রলোভন দেখিয়ে যৌন শোষণ, পর্নোগ্রাফি উৎপাদন এবং মানসিক নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলার...