বান্দরবানের ৪ পর্যটন কেন্দ্রে বিনামূল্যে প্রবেশ

পহেলা বৈশাখ উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে জেলার চারটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র—নীলাচল, মেঘলা, চিম্বুক ও প্রান্তিক লেক—সবার জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। ওই দিন এসব পর্যটন কেন্দ্রে প্রবেশের জন্য কোনো ফি লাগবে না। রোববার (১২ এপ্রিল) অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত নীলাচল, মেঘলা, চিম্বুক ও প্রান্তিক লেক পর্যটন কেন্দ্রে সকল দর্শনার্থীর জন্য বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকবে। এ উদ্যোগের ফলে ভ্রমণপিপাসুরা অতিরিক্ত খরচ ছাড়াই সহজে এসব দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন এবং উৎসবের আনন্দ উপভোগ করতে পারবেন। জেলা প্রশাসনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, এমন উদ্যোগ পর্যটন খাতকে আরও গতিশীল করবে এবং পর্যটকদের আগ্রহ বাড়াবে।

নিউজ

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন ঘিরে সিএমপি’র নিরাপত্তা ব্রিফিং প্যারেড

নুরুল আমিন সোহেলবাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী...

ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি

নুরুল আমিন সোহেলআজ আমার নানা, প্রখ্যাত আইনবিদ, শিক্ষাবিদ ও...

সম্পত্তি বিরোধে বৃদ্ধ বাবাকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ প্রবাসী ছেলের বিরুদ্ধে 

নিজস্ব প্রতিবেদকচট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে...

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন ঘিরে সিএমপি’র নিরাপত্তা ব্রিফিং প্যারেড

নুরুল আমিন সোহেলবাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ৯ আগস্ট চট্টগ্রাম সফর ও রেডিসন ব্লু বে ভিউ হোটেলে আগমন উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের...

চট্টগ্রামে যৌতুকের দাবিতে নির্যাতন ও জুয়ায় অর্থ ব্যয়ের অভিযোগে স্ত্রীর মামলায় স্বামী থানা হাজতে

 লিগ্যাল এইডে দুই দফা অনুপস্থিত স্বামী, সমঝোতা ব্যর্থ হয়ে আদালতে মামলা; সাবেক স্ত্রীর কাবিননামা না দিয়েই দ্বিতীয় বিয়ের পিঁড়িতে বসারও অভিযোগ নুরুল আমিন সোহেলপাঁচ লাখ...

ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি

নুরুল আমিন সোহেলআজ আমার নানা, প্রখ্যাত আইনবিদ, শিক্ষাবিদ ও আইনগ্রন্থের রচয়িতা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকী। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ করছি। মহান...