৩০ বছরেও ছোঁয়া লাগেনি উন্নয়নের পটিয়ার গুরুত্বপূর্ণ সড়কে দুর্ভোগ চরমে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘ তিন দশক ধরে অবহেলায় পড়ে আছে। প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি খরনা রাস্তার মাথার পশ্চিম দিক থেকে শুরু হয়ে অলিরহাট সড়কের সঙ্গে সংযুক্ত হলেও এর বেহাল দশায় প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন হাজারো মানুষ।

স্থানীয়দের দাবি, আজিমপুর গ্রামের এডভোকেট আহমদ হোসেন প্রায় ৩০ বছর আগে নিজ উদ্যোগে সড়কটিতে ইট বসিয়ে চলাচলের ব্যবস্থা করেছিলেন। কিন্তু এরপর আর কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে ইট উঠে গিয়ে সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে অসংখ্য গর্ত, যা এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এই সড়ক দিয়ে খরনা, কচুয়াই, ছনহরা, ভাটিখাইন ও শোভনদন্ডী এলাকার মানুষ প্রতিদিন চলাচল করেন। শিক্ষার্থীদের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ পথ। তবে সড়কের করুণ অবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা থাকছে।

অলিরহাটের ব্যবসায়ী আলমগীর আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, “এত গুরুত্বপূর্ণ একটি সড়ক হয়েও বছরের পর বছর অবহেলিত। উন্নয়নের ছোঁয়া এখানে পৌঁছায়নি।

স্থানীয় নেতা ও সাবেক ইউপি সদস্য অহিদুল আলম খাঁন খোকন জানান, “১৯৯১ সালে একবার সরকারি সংস্কার হয়েছিল। এরপর আর কোনো উদ্যোগ চোখে পড়েনি। দ্রুত সংস্কার প্রয়োজন।”

এ বিষয়ে পটিয়া উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল বলেন, সড়কটির উন্নয়নের জন্য একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। অনুমোদন পেলে দ্রুত কাজ শুরু করা হবে।

এলাকাবাসীর একটাই দাবি আর অপেক্ষা নয়, দ্রুত সংস্কার হোক এই গুরুত্বপূর্ণ সড়কটি।

 

নিউজ

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন ঘিরে সিএমপি’র নিরাপত্তা ব্রিফিং প্যারেড

নুরুল আমিন সোহেলবাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী...

ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি

নুরুল আমিন সোহেলআজ আমার নানা, প্রখ্যাত আইনবিদ, শিক্ষাবিদ ও...

সম্পত্তি বিরোধে বৃদ্ধ বাবাকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ প্রবাসী ছেলের বিরুদ্ধে 

নিজস্ব প্রতিবেদকচট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে...

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন ঘিরে সিএমপি’র নিরাপত্তা ব্রিফিং প্যারেড

নুরুল আমিন সোহেলবাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ৯ আগস্ট চট্টগ্রাম সফর ও রেডিসন ব্লু বে ভিউ হোটেলে আগমন উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের...

চট্টগ্রামে যৌতুকের দাবিতে নির্যাতন ও জুয়ায় অর্থ ব্যয়ের অভিযোগে স্ত্রীর মামলায় স্বামী থানা হাজতে

 লিগ্যাল এইডে দুই দফা অনুপস্থিত স্বামী, সমঝোতা ব্যর্থ হয়ে আদালতে মামলা; সাবেক স্ত্রীর কাবিননামা না দিয়েই দ্বিতীয় বিয়ের পিঁড়িতে বসারও অভিযোগ নুরুল আমিন সোহেলপাঁচ লাখ...

ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি

নুরুল আমিন সোহেলআজ আমার নানা, প্রখ্যাত আইনবিদ, শিক্ষাবিদ ও আইনগ্রন্থের রচয়িতা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকী। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ করছি। মহান...