৮ কেজি গাঁজাসহ হালিশহরে দুই নারী মাদক কারবারি গ্রেফতার

নুরুল আমিন সোহেল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) হালিশহর থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে হালিশহর থানাধীন বড়পুল এলাকার বাদশা মিয়া ব্রিকফিল্ড সংলগ্ন জয়নাল জমিদারের ভাড়াঘরের সামনে থেকে তাদের হাতেনাতে ধরা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— হাজেরা আক্তার টুনি (২৫) এবং নুর নাহার প্রকাশ ঝিল্লি (৪৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনের নেতৃত্বে এসআই দেলোয়ার হোসেনসহ পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। এ সময় লিমা-৪২ এবং অভিযান-৪২ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যরা তাদের সার্বিক সহায়তা প্রদান করেন। গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টা ১৫ মিনিটের দিকে পরিচালিত এই অভিযানে আসামিদের কাছ থেকে মোট ৮ কেজি গাঁজা জব্দ করা হয়।

এ বিষয়ে হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশি তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণীর ১৯(খ)/৪১ ধারায় হালিশহর থানায় একটি মামলা (মামলা নম্বর: ০৯, তারিখ: ১৭/০৮/২০২৬ খ্রিঃ) দায়ের করা হয়েছে। পরবর্তীতে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

নিউজ

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয়...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ লিংক রোড থেকে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ...

চট্টগ্রামের ফটিকছড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে 

মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে বিয়ের মাত্র ছয় মাসের মাথায় সামিহা হাকিম নেহা (১৯) নামের এক তরুণী গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১...

চট্টগ্রামের জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, আরেফিন নগরে মোজাদ্দেদিয়া দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত

নুরুল আমিন সোহেল, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর এলাকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মোজাদ্দেদিয়া দরবার শরীফের উদ্যোগে এক বর্ণাঢ্য জশনে জুলুস...