অস্বাস্থ্যকর ডাস্টবিন নিয়ে সংবাদ প্রকাশে বাধা

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর ১৭ নম্বর ওয়ার্ড পশ্চিম বাকলিয়া রসুলবাগ আবাসিক এলাকার বায়তুল মামুর জামে মসজিদ ও কবরস্থানের সামনে অস্বাস্থ্যকর ডাস্টবিন স্থাপন ও কুকুরের উৎপাত নিয়ে একাধিকবার সংবাদ প্রকাশ করায় হুমকি ও অশ্রাব্য গালিগালাজের শিকার হয়েছেন দৈনিক আজকের বাংলা পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ ইসমাইল ইমন।

স্থানীয়দের অভিযোগ—রাস্তার ওপর ডাস্টবিন থাকায় পরিবেশ দূষিত হচ্ছে এবং মুসল্লি, বাসিন্দা, নারী–শিশু ও শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তি তৈরি হয়েছে। বিষয়টি চসিক মেয়র ও প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তার নজরে আনলে মেয়র সরেজমিন পরিদর্শন করে দ্রুত ডাস্টবিন অপসারণের নির্দেশ দেন।

তবে নির্দেশ অমান্য করে পুনরায় একই স্থানে ময়লা ফেললে স্থানীয়রা পুনরায় অভিযোগ জানান।
এরই পরিপ্রেক্ষিতে ১৬ নভেম্বর, রবিবার, চসিক পরিচ্ছন্নতা বিভাগ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ড্যাব মহাসচিব ডা. সরোয়ার আলম, এবং মেয়রের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী এলাকা পরিদর্শনে যান।

পরিদর্শনের সময় ভিডিও ধারণ করলে সাংবাদিক ইসমাইল ইমনকে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন রসুলবাগ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আসাদ উল্লাহ। তিনি উপস্থিত চসিক কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গেও উত্তেজিত তর্কে জড়ান বলে জানা গেছে।

ঘটনাটি স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন নাগরিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

নিউজ

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয়...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ লিংক রোড থেকে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ...

চট্টগ্রামের ফটিকছড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে 

মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে বিয়ের মাত্র ছয় মাসের মাথায় সামিহা হাকিম নেহা (১৯) নামের এক তরুণী গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১...

চট্টগ্রামের জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, আরেফিন নগরে মোজাদ্দেদিয়া দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত

নুরুল আমিন সোহেল, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর এলাকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মোজাদ্দেদিয়া দরবার শরীফের উদ্যোগে এক বর্ণাঢ্য জশনে জুলুস...