দোহাজারীতে প্রবাসী ঐক্য পরিষদ ইউএই’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চন্দনাইশ :
পবিত্র রমজান উপলক্ষে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা প্রবাসী ঐক্য পরিষদ ইউএই’র উদ্যোগে পৌরসভার ৯টি ওয়ার্ডের গরিব, দুস্থ ও মেহনতি মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত রোববার (৮ মার্চ) বিকেল ৩টায় দোহাজারী রূপনগর কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আলোচনা সভা ও ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভার সাবেক মেয়র আলহাজ লোকমান হাকিম।
সংগঠনের উপদেষ্টা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাহফুজুর রহমান ও সংগঠনের প্রচার সম্পাদক আবদুল মজিদ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ শহীদ, ফারুক, ফরিদ, বোরহান, মিয়া হোসেন, আবদুল করিম, নূর আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ লোকমান হাকিম বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি এলাকার সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তারা কষ্টার্জিত অর্থ দিয়ে ইফতার ও শরবত বিতরণ, রিকশা বিতরণ, গরিব-অসহায় মেয়েদের বিয়েতে সহায়তা, প্রাকৃতিক দুর্যোগে সহযোগিতা এবং মসজিদ-মাদরাসার উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন।

নিউজ

দৈনিক প্রতিদিনের কাগজ-এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পেলেন মুরাদ হোসেন বিপ্লব

নিজস্ব প্রতিবেদক:দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সার্বিক উন্নয়ন এবং চট্টগ্রাম...

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা কমিটি গঠন: সভাপতি রানা ও সাধারণ সম্পাদক আলফেছানি

বিশেষ প্রতিনিধিআন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম...

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!

দোহাজারী পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোঃ হিরু ইসলাম আজাদ

চট্টগ্রাম প্রতিনিধি: দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন মোঃ হিরু ইসলাম আজাদ। দলের...

মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনর্মিলনী-২০২৬ উপলক্ষে প্রতিনিধি পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

ইমরান হোসেন মুন্না প্রতিনিধি পটিয়া চট্টগ্রাম||মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত পুনর্মিলনী-২০২৬ আয়োজনকে সামনে রেখে প্রতিনিধি পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।গত...