বাঘাইছড়ির বিজিবির অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

মো আরিফুল ইসলাম
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার জীপতলী ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)। তবে এ সময় ধাওয়া খেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জীপতলী ব্রীজ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি’র নেতৃত্বে ক্যাপ্টেন অমিত কুমার সাহা (অপস অফিসার) এবং সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএসসহ একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ৩-৪ জন অজ্ঞাত চোরাকারবারীকে ধাওয়া করলে তারা পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, গুলি, খালি খোসা, দেশীয় একনলা বন্দুকসহ বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে: একটি ৭.৬৫ বোর বিদেশি পিস্তল (চায়না), একটি ৭.৬২ মিমি তাজা গুলি, ৯টি খালি খোসা, একটি পিস্তল ক্যারিয়ার ব্যাগ, একটি পুরাতন পিস্তল কভার, একটি দেশীয় একনলা বন্দুক, ৭টি একনলা বন্দুকের খালি খোসা, ৫টি চাইনিজ চাপাতি (বড় ২টি, ছোট ৩টি), ২টি দেশীয় লোহার হাসুয়া দা, একটি লোহার হাতুড়ি, একটি গুলতি, ২৬টি কাঁচের মার্বেল, ৫টি স্টিলের মার্বেল এবং একটি পুরাতন স্কুল ব্যাগ।

মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সাম্প্রতিক সময়ে চোরাকারবারীরা বিভিন্ন নতুন কৌশল অবলম্বন করায় গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজ

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয়...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ লিংক রোড থেকে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ...

চট্টগ্রামের ফটিকছড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে 

মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে বিয়ের মাত্র ছয় মাসের মাথায় সামিহা হাকিম নেহা (১৯) নামের এক তরুণী গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১...

অনলাইনে তথ্য প্রকাশ ও হুমকি: নিরাপত্তা চেয়ে ঢাবি শিক্ষিকা মোনামির শাহবাগ থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক:সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যক্তির সংবেদনশীল বা নিজস্ব গোপনীয় তথ্য (ডক্সিং) ছড়িয়ে দিয়ে নিরাপত্তা ঝুঁকিতে ফেলার একের পর এক অভিযোগ উঠছে। সম্প্রতি এমনই এক...