লেবাননের যোদ্ধাদের নির্মূল করতে নতুন প্রস্তাব দিল ইসরায়েল

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নির্মূল করতে দেশটির সরকারকে যৌথভাবে কাজ করার প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দুই দেশের মধ্যে নতুন করে আলোচনার আগে তিনি এ আহ্বান জানান। খবর আল জাজিরার। পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেন, এই সহযোগিতা আমাদের চেয়ে আপনাদের জন্য আরও বেশি প্রয়োজন। এর জন্য নৈতিক দৃঢ়তা ও ঝুঁকি নেওয়ার সাহস দরকার। তবে আপনাদের এবং আমাদের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে এর কোনো বিকল্প নেই। ইসরায়েল ও লেবাননের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। এর মধ্যেই বৃহস্পতিবার ওয়াশিংটনে দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।  গত ২ মার্চ ইরান-সমর্থিত হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ার পর ইসরায়েল লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালায় এবং দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করে। এর আগে বুধবার ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, তারা দুইজনকে হত্যা করেছে, যাদের তারা হিজবুল্লাহ যোদ্ধা বলে উল্লেখ করেছে।

নিউজ

নিউজ প্রেজেন্টেশনে অসামান্য অবদান সংবাদ পাঠিকা নুসরাত জাহান নিশাত মনিকে সম্মাননা দিল মাতৃজগত

আল মিজান ইসলাম, নীলফামারী প্রতিনিধি:নিউজ প্রেজেন্টেশনে অসামান্য অবদান ও...

সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সম্মাননা স্মারক পেলেন নীলফামারীর সাংবাদিক আশরাফুল ইসলাম রাজু

আল মিজান ইসলাম, নীলফামারী প্রতিনিধি:পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে...

দৈনিক প্রতিদিনের কাগজ-এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পেলেন মুরাদ হোসেন বিপ্লব

নিজস্ব প্রতিবেদক:দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সার্বিক উন্নয়ন এবং চট্টগ্রাম...

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা কমিটি গঠন: সভাপতি রানা ও সাধারণ সম্পাদক আলফেছানি

বিশেষ প্রতিনিধিআন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম...

ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির সুযোগ দেখছেন পুতিন, কিয়েভের আশাবাদ নতুন গতির

আন্তর্জাতিক ডেস্ক:দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের ভূখণ্ডে তৈরি হওয়া অন্যতম রক্তক্ষয়ী সংঘাত অবসানে নতুন আশা দেখা যাচ্ছে। সাড়ে চার বছর ধরে চলা রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধ...

মধ্যপ্রাচ্যে তীব্র সংঘাত: বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক:মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত শুরু হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও লাফিয়ে বাড়ছে। পরপর দুই সেশনে ব্যারেলপ্রতি...

কাদার নিচে জমে থাকা অলৌকিক জীবন: নেপালে বিধ্বংসী বন্যায় ৩ দিন পর ৬ বছরের শিশু উদ্ধার

অনলাইন ডেস্ক:  হিমালয় কন্যা নেপালে সম্প্রতি ঘটে যাওয়া বিধ্বংসী বন্যার ৩ দিন পর কাদার স্তূপের নিচ থেকে ছয় বছরের এক শিশুকন্যাকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করেছে...