সার-জ্বালানি সরবরাহ বিঘ্নে ধুঁকছে কৃষি

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধ হওয়ায় বড় একটা ধাক্কা লেগেছে কৃষি খাতে। এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছে এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপেও। বিশ্বে সার ও জ্বালানি সংকট দেখা দিয়েছে। এতে গুরুত্বপূর্ণ কৃষি উপকরণের দাম হুহু করে বাড়ছে। জ্বালানি ও সার আমদানির খরচ প্রতিনিয়ত যেভাবে বাড়ছে, তাতে কৃষকের পরিস্থিতি হয়ে উঠছে আরও কঠিন। জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে কৃষি যন্ত্রপাতি পরিচালনার খরচও সমানতালে বাড়ছে বলে জানান অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ডেইরি ফার্মার্সের সভাপতি মার্ক বিলিং। তিনি বলেন, ‘প্রথম সমস্যা হলো জ্বালানি পাওয়া, দ্বিতীয় সমস্যা এর দাম। দুই সংকটই এখন প্রায় দ্বিগুণ। কনটেইনার ও জাহাজে আমাদের পণ্য তোলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, পণ্য পরিবহনের খরচ, বীমা খরচ—সবকিছুর কারণেই খরচ বাড়ছে। তাই, বিশ্ববাজারে আমাদের পণ্যকে প্রতিযোগিতামূলক একটা জায়গায় রাখা এখন চ্যালেঞ্জ।’ সমুদ্রপথে পণ্য পরিবহনের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সিটাস মেরিটাইমের চিফ অপারেটিং অফিসার অলিভিয়া লেনক্স কিং এক সতর্কবার্তায় জানিয়েছেন, যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে সারের সরবরাহ ক্রমেই সংকুচিত হয়ে আসছে।

নিউজ

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয়...

ব্যাংক খাতে রেকর্ড ৪ লাখ কোটি টাকার অতিরিক্ত তারল্য, ধীরগতির কারণে ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা

মাতৃভূমি প্রতিদিন ডেস্ক দেশের ব্যাংক খাত ও ব্যবসা-বাণিজ্যের অর্থনীতিতে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে বর্তমানে উদ্বৃত্ত বা অতিরিক্ত তারল্যের (ফান্ড) পরিমাণ বৃদ্ধি পেয়ে...

ঈদ উপলক্ষে স্বর্ণ ক্রেতাদের জন্য দুঃসংবাদ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের স্বর্ণবাজারে আবারও দাম বেড়েছে। নতুন করে প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের...

বিশ্ববাজারে তেলের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

সংযুক্ত আরব আমিরাতের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের...