পটিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: যুবলীগ নেতাসহ ১৩ আসামী গ্রেফতার

পটিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: যুবলীগ নেতাসহ ১৩ আসামী গ্রেফতার

ইমরান হোসেন মুন্না, পটিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া উপজেলায় পৃথক পৃথক অভিযানে আওয়ামী যুবলীগের এক নেতাসহ মোট ১৩ জন আসামীকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ। বুধবার (৬ মে ২০২৬) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, পটিয়া থানায় কর্মরত এসআই মাহবুবুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ০৬নং কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ আবুল কাশেম (৪৮)-কে গ্রেফতার করেন। তিনি পটিয়া থানার একটি মামলার আসামী। তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। সংশ্লিষ্ট মামলাটি দণ্ডবিধি ও বিস্ফোরক আইনের বিভিন্ন ধারায় দায়ের করা।

 

এদিকে, পৃথক অভিযানে এসআই সমীর ভট্টাচার্য্য ও এসআই মোঃ ইউসুফ আলী মৃধা সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনটি পৃথক চুরির মামলার আসামীদের গ্রেফতার করেন। এর মধ্যে মোবাইল চুরির মামলার এজাহারভুক্ত আসামী মোঃ ওয়াসিম (৩০)-কে খরনা ইউনিয়নের লালারখীল এলাকা থেকে, প্রীতিলতা ট্রাস্টে চুরির ঘটনায় জড়িত আব্দুল করিম (২৭)-কে শেয়ান পাড়া এলাকা থেকে এবং গরু চুরির মামলার আসামী মোঃ বিজয় (১৯)-কে পটিয়া কলেজ মাঠ এলাকা থেকে আটক করা হয়।

 

অপরদিকে, একই রাতে ধর্তব্য অপরাধ সংঘটনের চেষ্টা ও পরিকল্পনার অভিযোগে আরও ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। এসআই সমীর ভট্টাচার্য্য ও এএসআই শামীম ভূঁইয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে খরনা ইউনিয়নের ফকির পাড়া, চেয়ারম্যানঘাটা ও হাইদগাঁওসহ বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

পটিয়া থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামীকে সংশ্লিষ্ট মামলা ও ধারায় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিউজ

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয়...

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!

দোহাজারী পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোঃ হিরু ইসলাম আজাদ

চট্টগ্রাম প্রতিনিধি: দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন মোঃ হিরু ইসলাম আজাদ। দলের...

মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনর্মিলনী-২০২৬ উপলক্ষে প্রতিনিধি পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

ইমরান হোসেন মুন্না প্রতিনিধি পটিয়া চট্টগ্রাম||মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত পুনর্মিলনী-২০২৬ আয়োজনকে সামনে রেখে প্রতিনিধি পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।গত...