চট্টগ্রামে চুরির ঘটনায় স্বর্ণালংকার ও ল্যাপটপ উদ্ধার, গ্রেফতার ১

চট্টগ্রামে চুরির ঘটনায় স্বর্ণালংকার ও ল্যাপটপ উদ্ধার, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

 

চট্টগ্রাম নগরীতে বাসায় সংঘটিত চুরির ঘটনায় চোরাইকৃত স্বর্ণালংকার ও ল্যাপটপ উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) খুলশী থানা পুলিশ।

পুলিশ জানায়, খুলশী থানাধীন পূর্ব নাসিরাবাদের মনিজা মঞ্জিল এলাকার একটি বাসায় সংঘটিত চুরির ঘটনায় ভুক্তভোগী বিষ্ণু পদ ধর (৫১) থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ মে রাত থেকে ৬ মে সকাল পর্যন্ত যেকোনো সময় অজ্ঞাতনামা চোরেরা তার বাসায় প্রবেশ করে প্রায় ৯ লাখ ৫ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার, মোবাইল ফোন, ল্যাপটপ, নগদ টাকা, প্রাইজ বন্ড ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়।

চুরি হওয়া মালামালের মধ্যে ছিল ৩ ভরি ৮ আনা স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, উপাসনার গোপাল ও ধনলক্ষ্মীর মূর্তি, নগদ টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র।

ঘটনার পর খুলশী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমানের নেতৃত্বে এসআই মো. এনামুল হক, এসআই মো. মিজানুর রহমানসহ পুলিশের একটি দল অভিযান শুরু করে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার মিয়াখান নগর থেকে চোরচক্রের সদস্য মো. নজরুল ইসলাম (৩০)-কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে চোরাইকৃত একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

পরে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালী থানার হাজারী লেইনের একটি জুয়েলার্স দোকানে অভিযান চালিয়ে ১৪ দশমিক ৪৬ গ্রাম গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা। একই সঙ্গে স্বর্ণ ক্রয়ের ভাউচার ও পরীক্ষার রিপোর্টও জব্দ করা হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত নজরুল ইসলামের বিরুদ্ধে চুরি, মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজ

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয়...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ লিংক রোড থেকে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ...

চট্টগ্রামের ফটিকছড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে 

মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে বিয়ের মাত্র ছয় মাসের মাথায় সামিহা হাকিম নেহা (১৯) নামের এক তরুণী গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১...

চট্টগ্রামের জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, আরেফিন নগরে মোজাদ্দেদিয়া দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত

নুরুল আমিন সোহেল, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর এলাকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মোজাদ্দেদিয়া দরবার শরীফের উদ্যোগে এক বর্ণাঢ্য জশনে জুলুস...