বরগুনায় সাবেক মেয়র গ্রেপ্তার

বরগুনার পাথরঘাটা পৌরসভার চারবারের সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন আকনকে (৭৮) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৪ মে) রাত ২টার দিকে পাথরঘাটা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ওসি আব্দুল আলিম। পুলিশ সূত্রে জানা যায়, বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে বরগুনা সদর থানায় সোপর্দ করা হয়।  স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে আনোয়ার হোসেন আকন আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে পাথরঘাটা পৌরসভার ঠিকাদারি কাজের অর্থ আত্মসাতের অভিযোগে পাথরঘাটা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনটি মামলা বিভিন্ন তদন্ত সংস্থার তদন্তাধীন আছে। দুজন ঠিকাদার তার বিরুদ্ধে মামলাগুলো করেন। বরগুনা সদর থানার ওসি আব্দুল আলিম জানান, সাবেক মেয়র আনোয়ার হোসেন আকন বর্তমানে বরগুনা সদর থানায় পুলিশ হেফাজতে রয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।  এদিকে সাবেক মেয়রকে আটকের ঘটনায় পাথরঘাটার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

নিউজ

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন ঘিরে সিএমপি’র নিরাপত্তা ব্রিফিং প্যারেড

নুরুল আমিন সোহেলবাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী...

ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি

নুরুল আমিন সোহেলআজ আমার নানা, প্রখ্যাত আইনবিদ, শিক্ষাবিদ ও...

সম্পত্তি বিরোধে বৃদ্ধ বাবাকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ প্রবাসী ছেলের বিরুদ্ধে 

নিজস্ব প্রতিবেদকচট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে...

বাংলাদেশের বিচার বিভাগ সব থেকে স্বাধীন : আইনমন্ত্রী

বাংলাদেশের বিচার বিভাগ সব থেকে স্বাধীন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (২৬ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের...

টিসিবির চাল ও ফ্যামিলি কার্ডসহ জনতার হাতে জামায়াত নেতা আটক

পটুয়াখালীর বাউফলে ২৪টি স্মার্ট ফ্যামিলি কার্ড ও প্রায় ২৪০ কেজি টিসিবির চাল ঘরে তোলার সময় জামায়াতে ইসলামীর এক ইউনিয়ন নেতাকে আটক করেছে স্থানীয় জনতা।...

সঙ্ঘবদ্ধ ধর্ষণ, মাস পেরোলেই গ্রেপ্তার নেই

চট্টগ্রামের আনোয়ারায় তৃতীয় শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থী সঙ্ঘবদ্ধ ধর্ষণের ঘটনার এক মাস পেরিয়ে গেলেও প্রধান চার অভিযুক্তের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উল্টো মামলার বাদী...