
চট্টগ্রাম প্রতিনিধি :চট্টগ্রামের দক্ষিণ জেলা ছাত্রদলের রাজনীতিতে পরিচিত মুখ এবং দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মন্নান (হৃদয়) চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে নেতাকর্মীদের মাঝে ব্যাপক আলোচনায় রয়েছেন। তৃণমূল নেতাকর্মীদের অনেকেই মনে করেন, তার নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল হবে।
দলীয় সূত্রে জানা যায়, ছাত্রদলের দুঃসময়ে দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় থেকে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন আব্দুল মন্নান (হৃদয়)। রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে তিনি একাধিকবার মামলা ও হামলার শিকার হয়েছেন। এছাড়া জুলাই-আগস্টের আন্দোলনেও জীবনের ঝুঁকি নিয়ে সামনের সারিতে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে দাবি করেছেন তার সহকর্মীরা।
রাজনৈতিক জীবনে তিনি চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য হিসেবে সংগঠনের কার্যক্রমে সক্রিয় রয়েছেন।
নেতাকর্মীদের ভাষ্য, শিক্ষিত, ত্যাগী, পরিশ্রমী ও সাংগঠনিক দক্ষতাসম্পন্ন নেতা হিসেবে আব্দুল মন্নানের দীর্ঘদিনের ত্যাগ, সংগ্রাম ও রাজনৈতিক অবদান মূল্যায়ন করে তাকে চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে দায়িত্ব দেওয়া উচিত।
এ বিষয়ে আব্দুল মন্নান (হৃদয়) বলেন, “আমার রাজনৈতিক অভিভাবক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চন্দনাইশ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আনোয়ার চৌধুরী ভাইয়ের কাছে বিনীত অনুরোধ থাকবে—আমি আব্দুল মন্নান হৃদয়কে নয়, ছাত্রদলের জন্য দেওয়া আমার দীর্ঘ ১৬ বছরের ত্যাগ, পরিশ্রম ও সোনালি সময়কে মূল্যায়ন করবেন। যদি আমাকে দায়িত্ব দেওয়া হয়, তাহলে দোহাজারী পৌরসভা, চন্দনাইশ পৌরসভা, নয়টি ইউনিয়নসহ স্কুল, মাদ্রাসা ও কলেজ পর্যায়ে ত্যাগী, শিক্ষিত ও মার্জিত ছাত্রদের নিয়ে শক্তিশালী ও সুসংগঠিত ছাত্রদলের কমিটি গঠন করা হবে। ঐক্যবদ্ধ ছাত্রদলই হবে আগামীর শক্তি।”


