সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত

আল মিজান, নীলফামারী প্রতিনিধি:

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের জমকালো অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের পর নবগঠিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর “মুক্ত গণমাধ্যম ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, সততা, বস্তুনিষ্ঠতা এবং নিরপেক্ষতা সাংবাদিকতার মূল ভিত্তি। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ভুল ও বিভ্রান্তিকর তথ্যের ভিড়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা গণমাধ্যমের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মান উন্নয়ন এবং দেশ-বিদেশের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সমাজ গঠন ও দেশ উন্নয়নে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অপরিসীম। প্রেস ক্লাব ট্রাস্টের এই নতুন যাত্রা দেশের সাংবাদিকতা ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করবে এবং উদীয়মান সাংবাদিকদের জন্য প্রশিক্ষণসহ নানা সুযোগ সৃষ্টি করবে।
কমিটির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে জানান, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, কল্যাণে কাজ করা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সত্য চিত্র তুলে ধরাই হবে তাঁদের ট্রাস্টের প্রধান লক্ষ্য।

উক্ত জমকালো আয়োজনে নীলফামারী জেলার উদীয়মান তরুণ সংবাদকর্মী, জাতীয় দৈনিক ‘আমাদের মাতৃভূমি’ পত্রিকার স্টাফ রিপোর্টার এবং ‘এ নিউজ নেটওয়ার্ক’ নীলফামারীর যুগ্ম আহ্বায়ক আল মিজান ইসলাম উপস্থিত ছিলেন।
পরিশেষে ধন্যবাদ জ্ঞাপন এবং নৈশভোজের মাধ্যমে বর্ণাঢ্য এই অভিষেক ও আলোচনা সভার সমাপ্তি ঘটে।

নিউজ

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয়...

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি ফুটেজ সংরক্ষণ ও তদন্তের দাবি জামালপুর পৌরসভার দয়াময়ী মোড় সংলগ্ন এলাকায় যৌনপল্লীর ঠিক সম্মুখে অবস্থিত একটি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি পদসহ সংগঠনের সকল দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন আল মিজান ইসলাম। গত ২২ সেপ্টেম্বর ২০২৬...

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল ছাত্রদলের নির্বাহী কমিটিতে পদ পেলেন নীলফামারীর কৃতি সন্তান মেহেদী হাসান

আল মিজান, নীলফামারী:বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের অন্তর্গত দারুস সালাম থানা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন নীলফামারী জেলার কৃতি সন্তান মেহেদী হাসান।...