অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রী টুকু, চাওয়া হয়েছে দেশবাসীর দোয়া

নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু শারীরিকভাবে অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক অসুস্থতা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড় ১০টার দিকে তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়।
মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ আল কায়েস সংবাদের বিষয়টি নিশ্চিত করে জানান, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু গত কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন। পরবর্তীতে শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে বিদ্যুৎমন্ত্রী বিশেষজ্ঞদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে।
এদিকে পরিবারের পক্ষ থেকে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

নিউজ

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয়...

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের দুর্নীতির অনুসন্ধান শুরু

নিজস্ব প্রতিবেদক:যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন...

চিকিৎসা শেষে বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস

মাতৃভূমি প্রতিদিন ডেস্কদীর্ঘদিন চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করার পর অবশেষে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। আগামী...

বালুর ট্রাক দিয়ে পথ রোধ করেও থামানো যাবে না এনসিপিকে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদকএনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, বালুর ট্রাক দিয়ে সড়ক অবরোধ করে তাদের কর্মসূচি থামানো সম্ভব নয়। বুধবার (২৯ জুলাই) নিজের ফেসবুক...