আগামী সপ্তাহে টানা তিন দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

আগামী সপ্তাহে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য আসছে টানা তিন দিনের ছুটি। সাপ্তাহিক ছুটির সঙ্গে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে যোগ হওয়ায় এই ছুটির সুযোগ তৈরি হয়েছে।
সাপ্তাহিক ক্যালেন্ডার অনুযায়ী, আগামী শুক্রবার (৩ এপ্রিল) ও শনিবার (৪ এপ্রিল) নিয়মিত ছুটির দিন। এর পরদিন রোববার (৫ এপ্রিল) ইস্টার সানডে উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
এদিকে, জ্বালানি সংকটের প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় নতুন সিদ্ধান্তের কথাও জানা গেছে। প্রস্তাব অনুযায়ী, সপ্তাহে ছয় দিন ক্লাস চালু রেখে—তিন দিন অনলাইনে এবং তিন দিন সশরীরে ক্লাস নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিষয়টি আগামী মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হবে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে ছুটি শেষে অনলাইনে পাঠদান শুরুর সম্ভাবনাও রয়েছে।

নিউজ

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন ঘিরে সিএমপি’র নিরাপত্তা ব্রিফিং প্যারেড

নুরুল আমিন সোহেলবাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী...

ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি

নুরুল আমিন সোহেলআজ আমার নানা, প্রখ্যাত আইনবিদ, শিক্ষাবিদ ও...

সম্পত্তি বিরোধে বৃদ্ধ বাবাকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ প্রবাসী ছেলের বিরুদ্ধে 

নিজস্ব প্রতিবেদকচট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে...

সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজ: উৎকণ্ঠায় পরিবার, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা

এম.এ আরিফ চৌধুরী সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা এলাকা থেকে নিখোঁজ হওয়া টিকটকার ইনা পারভিন চন্দনার এখনো কোনো সন্ধান মেলেনি। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা চরম...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মাউশির জরুরি নির্দেশনা

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে দেশের সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা...

এসএসসির চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা: ফল জানা যাবে ১০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক:২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার চূড়ান্ত ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়...