আফগানিস্তানে বন্দুকধারীদের হামলা, নিহত অন্তত ৪

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে একটি পিকনিক স্পটে বন্দুকধারীদের হামলায় অন্তত ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ও চিকিৎসকরা। শুক্রবার (১০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদন অনুযায়ী, হেরাত প্রদেশের এনজিল এলাকায় এ হামলা ঘটে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, এ ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। অন্যদিকে প্রাদেশিক এক কর্মকর্তা ৪ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে আসা অজ্ঞাত বন্দুকধারীরা দেহ মেহরি গ্রামের কাছে একটি বিনোদনকেন্দ্রে সাধারণ মানুষের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সেখানে মানুষের উপস্থিতি বেশি ছিল। স্থানীয় এক চিকিৎসক দাবি করেছেন, নিহতদের সবাই হাজারা শিয়া মুসলিম সম্প্রদায়ের সদস্য। তিনি জানান, তারা একটি শিয়া মাজারে পিকনিক করতে গিয়েছিলেন। তার মতে, এ হামলায় ১২ জন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন, যা সরকারি হিসাবের চেয়ে বেশি। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি বলে জানিয়েছে বিবিসি। হেরাতের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান আহমাদুল্লাহ মুত্তাকি বলেন, স্থানীয় সময় বিকাল ৩টার দিকে হামলাটি ঘটে। আহতদের মধ্যে নারীও রয়েছেন এবং তাদের হেরাত আঞ্চলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মাতিন কানি জানান, প্রাথমিক হিসাবে ৭ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

নিউজ

দৈনিক প্রতিদিনের কাগজ-এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পেলেন মুরাদ হোসেন বিপ্লব

নিজস্ব প্রতিবেদক:দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সার্বিক উন্নয়ন এবং চট্টগ্রাম...

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা কমিটি গঠন: সভাপতি রানা ও সাধারণ সম্পাদক আলফেছানি

বিশেষ প্রতিনিধিআন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম...

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির সুযোগ দেখছেন পুতিন, কিয়েভের আশাবাদ নতুন গতির

আন্তর্জাতিক ডেস্ক:দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের ভূখণ্ডে তৈরি হওয়া অন্যতম রক্তক্ষয়ী সংঘাত অবসানে নতুন আশা দেখা যাচ্ছে। সাড়ে চার বছর ধরে চলা রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধ...

মধ্যপ্রাচ্যে তীব্র সংঘাত: বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক:মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত শুরু হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও লাফিয়ে বাড়ছে। পরপর দুই সেশনে ব্যারেলপ্রতি...

কাদার নিচে জমে থাকা অলৌকিক জীবন: নেপালে বিধ্বংসী বন্যায় ৩ দিন পর ৬ বছরের শিশু উদ্ধার

অনলাইন ডেস্ক:  হিমালয় কন্যা নেপালে সম্প্রতি ঘটে যাওয়া বিধ্বংসী বন্যার ৩ দিন পর কাদার স্তূপের নিচ থেকে ছয় বছরের এক শিশুকন্যাকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করেছে...