আমার ছোট্ট রঙিন প্রজাপতি: কন্যার জন্মদিনে পরী মণি

ঢাকাই চলচ্চিত্রের লাস্যময়ী নায়িকা পরী মণি। তার দত্তক কন্যা প্রিয়মের জন্মদিন উপলক্ষে ভাগ করে নিলেন ভালোবাসা আর আবেগে ভরা কিছু মুহূর্ত। বিশেষ দিনটি ছোট পরিসরে উদযাপন করলেও তার প্রকাশ ছিল আন্তরিকতায় ভরা। মেয়ের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন পরী মণি। সেখানে ধরা পড়ে মা ও মেয়ের স্নিগ্ধ সময় হাসি আর ভালোবাসার সহজ প্রকাশ।  প্রকাশিত ছবিতে দেখা যায় নীল সাদা বেলুনে সাজানো একটি ব্যাকড্রপের সামনে মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন পরী মণি। সামনে রাখা থিম কেক। পুরো আয়োজনজুড়ে ছিল পারিবারিক উষ্ণতা ও ঘনিষ্ঠতার ছাপ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরী মণি লিখেছেন, ‘আমার মা আমার ছোট্ট রঙিন প্রজাপতি। আমার বাচ্চা আম্মু তোমাকে অনেক ভালোবাসি। হ্যাপি বার্থডে আমার পুতুল।’ মেয়েকে ঘিরে এই ভালোবাসার প্রকাশ ছুঁয়ে গেছে ভক্ত ও অনুরাগীদেরও। ছবিগুলো প্রকাশের পর থেকেই প্রিয়মকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন তারা। কাজের ব্যস্ততার মাঝেও সন্তানদের সময় দেওয়ার বিষয়ে সব সময় সচেতন পরীমণি। ছেলে পুণ্য ও কন্যা প্রিয়মকে নিয়েই এখন তার ছোট্ট সংসার।

নিউজ

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন ঘিরে সিএমপি’র নিরাপত্তা ব্রিফিং প্যারেড

নুরুল আমিন সোহেলবাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী...

ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি

নুরুল আমিন সোহেলআজ আমার নানা, প্রখ্যাত আইনবিদ, শিক্ষাবিদ ও...

সম্পত্তি বিরোধে বৃদ্ধ বাবাকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ প্রবাসী ছেলের বিরুদ্ধে 

নিজস্ব প্রতিবেদকচট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে...

গুলশানের চামেলি’ সিনেমায় নতুন চমক, মানবাধিকারকর্মীর চরিত্রে দেখা যেতে পারে বাঁধনকে

বিনোদন ডেস্কআন্তর্জাতিক অঙ্গনে পরিচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন নতুন চলচ্চিত্র ‘গুলশানের চামেলি’-তে অভিনয়ের বিষয়ে নির্মাতাদের সঙ্গে আলোচনা করছেন। সবকিছু ঠিক থাকলে এই সিনেমায় তিনি...

ঈদে আসছে শাকিবের ‘রকস্টার’, যা বলছে প্রযোজনা প্রতিষ্ঠান

মিডিয়াকম লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু এবং প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডুর প্রযোজনা প্রতিষ্ঠান ‘সান মোশন পিকচার্স লিমিটেড’ মানসম্মত চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ...

ঈদে আসছে আদর-পূজার ‘নাকফুলের কাব্য’

আসছে ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চলচ্চিত্র ‘নাকফুলের কাব্য’। ফেরারী ফরহাদের গল্প ও সংলাপে আলোক হাসান পরিচালিত জনপ্রিয় চিত্রনায়ক আদর...