আমি কখনো হাল ছাড়ি নাই: মিম

গ্ল্যামার ওয়ার্ল্ডে অনেকেই দ্রুত সাফল্যের চূড়ায় ওঠেন এবং সময়ের আবর্তে হারিয়েও যান। তবে এই প্রতিযোগিতার মঞ্চে ধৈর্য আর লড়াকু মানসিকতা নিয়ে দীর্ঘ দেড় দশক ধরে নিজের জায়গা শক্ত করে ধরে রেখেছেন বিদ্যা সিনহা মিম। চ্যালেঞ্জ জয় করে শোবিজে কাজ করে যাওয়া এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের চড়াই উতরাই এবং টিকে থাকার পেছনের গল্প নিয়ে কথা বলেছেন। নিজের সংগ্রামের কথা মনে করে মিম জানান সাফল্যের চূড়ায় পৌঁছানোর চেয়ে সেখানে স্থির থাকাটাই আসল পরীক্ষা। তার কথায়, ‘কখনো আমি হাল ছাড়ি নাই। এটা এমন একটা প্ল্যাটফর্ম যে জায়গাটা উইনার হতেও অনেক কষ্ট করতে হয়, বাট তার থেকেও বেশি কষ্ট আসলে জায়গাটা ধরে রাখা।’ মিম মনে করেন ধৈর্য এবং নিয়মানুবর্তিতাই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। দীর্ঘ পথচলার বিষয়ে তিনি বলেন, ‘যারা মানে এখন পর্যন্ত টিকে আছো বা অথবা আমার যেই জার্নিটা, এখানে অতটুকু পর্যন্ত ধৈর্য ডিসিপ্লিন সবকিছু মেইনটেইন করে আসলে কাজ করে যাচ্ছি বিধায় হয়তো এখনো পর্যন্ত আছি।’ প্রতিটি মানুষের জীবনেই ব্যর্থতা আসে এবং কাজ থমকে যায়। মিমও এর ব্যতিক্রম নন। তবে প্রতিকূল পরিস্থিতিতে দমে যাওয়ার পাত্রী তিনি নন।  জের লড়াকু মানসিকতার কথা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘কখনো আমি আসলে হাল ছাড়ি নাই। মানে আমার আসলে কখনো কোনো কিছুতে না এটা পারছি না, ওকে ফাইন, এটা হচ্ছে না, আরেকটা হবে। তো আমি সবসময় নিজেকে অনেক উৎসাহ দিতে থাকি কাজের।’

নিউজ

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয়...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর ৩০তম প্রয়াণদিবস আজ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে অকালে...

সুস্থতার পথে তানিয়া বৃষ্টি: কাটিয়ে উঠছেন ব্রেন টিউমারের ধাক্কা, ফেরার অপেক্ষায় ভক্তরা

বিনোদন ডেস্ক:ছোট পর্দা ও ওটিটি মাধ্যমের জনপ্রিয় মুখ তানিয়া বৃষ্টি বেশ কিছুদিন ধরে লাইট-ক্যামেরা-অ্যাকশনের আলো থেকে দূরে। অভিনয়দক্ষতা দিয়ে যিনি দর্শকমনে স্থান করে নিয়েছিলেন,...

বুবলীর সন্তানের পিতৃপরিচয় নিয়ে মুখ খুললেন অঞ্জলি সাথী: শাকিব খানের স্পষ্ট ঘোষণা চান অভিনেত্রী

বিনোদন ডেস্ক: ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলীকে কেন্দ্র করে তৈরি হওয়া চর্চা যেন থামছেই না। বিশেষ করে শাকিব ও বুবলীর...