ঈদে আসছে আদর-পূজার ‘নাকফুলের কাব্য’

আসছে ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চলচ্চিত্র ‘নাকফুলের কাব্য’। ফেরারী ফরহাদের গল্প ও সংলাপে আলোক হাসান পরিচালিত জনপ্রিয় চিত্রনায়ক আদর আজাদ ও জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি জুটির এ চলচ্চিত্রটি সমাজপতিদের রক্তচক্ষু উপেক্ষা করে একটি অমর প্রেম ও বিরহের গল্প। সিনেমার মুক্তি উপলক্ষে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড সব সময়ই নান্দনিক ও পারিবারিক সিনেমা নির্মাণের প্রতি যত্নশীল ও দায়বদ্ধ। এই সিনেমাটিতেও দর্শকরা একটি নিরেট বাংলাদেশি গল্পের অসাধারণ নির্মাণ দেখতে পাবেন। আশা করি দর্শকরা পরিবারসহ হলে এসে সিনেমাটি উপভোগ করে তাদের ঈদ উদযাপনকে আরও আনন্দময় করে তুলবেন।’ তিনটি গান দিয়ে সাজানো প্রেম, রোমান্টিকতা, কমেডি ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আলী রাজ, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ, গাজী রাকায়েতসহ অনেকে।

নিউজ

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন ঘিরে সিএমপি’র নিরাপত্তা ব্রিফিং প্যারেড

নুরুল আমিন সোহেলবাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী...

ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি

নুরুল আমিন সোহেলআজ আমার নানা, প্রখ্যাত আইনবিদ, শিক্ষাবিদ ও...

সম্পত্তি বিরোধে বৃদ্ধ বাবাকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ প্রবাসী ছেলের বিরুদ্ধে 

নিজস্ব প্রতিবেদকচট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে...

গুলশানের চামেলি’ সিনেমায় নতুন চমক, মানবাধিকারকর্মীর চরিত্রে দেখা যেতে পারে বাঁধনকে

বিনোদন ডেস্কআন্তর্জাতিক অঙ্গনে পরিচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন নতুন চলচ্চিত্র ‘গুলশানের চামেলি’-তে অভিনয়ের বিষয়ে নির্মাতাদের সঙ্গে আলোচনা করছেন। সবকিছু ঠিক থাকলে এই সিনেমায় তিনি...

ঈদে আসছে শাকিবের ‘রকস্টার’, যা বলছে প্রযোজনা প্রতিষ্ঠান

মিডিয়াকম লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু এবং প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডুর প্রযোজনা প্রতিষ্ঠান ‘সান মোশন পিকচার্স লিমিটেড’ মানসম্মত চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ...

আমার ছোট্ট রঙিন প্রজাপতি: কন্যার জন্মদিনে পরী মণি

ঢাকাই চলচ্চিত্রের লাস্যময়ী নায়িকা পরী মণি। তার দত্তক কন্যা প্রিয়মের জন্মদিন উপলক্ষে ভাগ করে নিলেন ভালোবাসা আর আবেগে ভরা কিছু মুহূর্ত। বিশেষ দিনটি ছোট...