বাঘাইছড়ির গরুর হাটে মলম পার্টির তৎপরতা, দুই বিক্রেতার ২ লাখ ৪১ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ।

বাঘাইছড়ির গরুর হাটে মলম পার্টির তৎপরতা, দুই বিক্রেতার ২ লাখ ৪১ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ।

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

 

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার গরুর হাটে সক্রিয় হয়ে উঠেছে মলম পার্টি। হাটে গরু বিক্রি করতে আসা ব্যবসায়ী ও সাধারণ বিক্রেতাদের টার্গেট করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ইতোমধ্যে দুই গরু বিক্রেতার কাছ থেকে মোট ২ লাখ ৪১ হাজার টাকা নিয়ে গেছে প্রতারক চক্র।

 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা গরু বিক্রেতা চলিমুল্লাহ (পিতা: নুর মোহাম্মদ) ৬১ হাজার টাকা নিয়ে প্রতারক চক্রের খপ্পরে পড়েন। কৌশলে তার কাছ থেকে পুরো টাকাই হাতিয়ে নেওয়া হয়।

 

জানা যায়, তিনি প্রতারক চক্রের খপ্পরে পড়ার পর, তিনি শারীরিক ভাবে দুর্বল অবস্থায় গরু বাজারে ঘুরতে দেখে আসে পাশের কয়েকজন ধারণা করেন উক্ত ব্যক্তির কোন সমস্যা হয়েছে। পরে তার ভাষ্য মতে বুঝা যায় তিনি মলম পার্টির খপ্পরে পড়েছেন। এরপরপরই তিনি মাথা ঘুরিয়ে পরে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে আসে পাশের লোকজন তড়িঘড়ি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

 

এছাড়াও একই কৌশলে অপর এক গরু বিক্রেতার কাছ থেকে আরও ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, একটি চক্র ঈদকে সামনে রেখে হাটে সক্রিয় হয়েছে এবং সুযোগ বুঝে বিক্রেতাদের টার্গেট করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের সময় গরুর হাটে বিপুল পরিমাণ নগদ টাকার লেনদেন হওয়ায় প্রতারক চক্রগুলো বিভিন্ন ফাঁদ পেতে সাধারণ মানুষকে সর্বস্বান্ত করছে। কখনো কথা বলার ছলে, কখনো অজ্ঞান পার্টি কিংবা মলম পার্টির কৌশল ব্যবহার করে তারা টাকা ছিনিয়ে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে গরুর হাটে আসা ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

 

এ বিষয়ে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মজুমদার জানান, “এ ঘটনায় এখনো কোনো ভুক্তভোগী লিখিত অভিযোগ করেননি। তবে বিষয়টি আমাদের নজরে এসেছে। খবর পাওয়ার পরপরই আমরা মোবাইল টিম পাঠিয়েছি এবং হাট এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে।”

 

তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ মাঠে কাজ করছে। একই সঙ্গে নগদ টাকা বহনের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

 

এদিকে স্থানীয় সচেতন মহল গরুর হাটগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, কঠোর নজরদারি বৃদ্ধি এবং প্রতারক চক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নিউজ

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয়...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ লিংক রোড থেকে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ...

চট্টগ্রামের ফটিকছড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে 

মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে বিয়ের মাত্র ছয় মাসের মাথায় সামিহা হাকিম নেহা (১৯) নামের এক তরুণী গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১...

চট্টগ্রামের জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, আরেফিন নগরে মোজাদ্দেদিয়া দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত

নুরুল আমিন সোহেল, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর এলাকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মোজাদ্দেদিয়া দরবার শরীফের উদ্যোগে এক বর্ণাঢ্য জশনে জুলুস...