এক রাতের তাণ্ডবে ধ্বংসস্তূপ জনপদ

সুনামগঞ্জের দিরাইয়ে আকস্মিক কালবৈশাখী ঝড়ে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ে অসংখ্য ঘরবাড়ি, গাছপালা ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। রোববার (২৬ এপ্রিল) গভীর রাতে হঠাৎ করে আঘাত হানা এই ঝড়ে দিরাই পৌরসভার ২, ৩, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ জনপদেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান। ক্ষতিগ্রস্তদের মধ্যে দিরাই পৌরসভার মজলিশপুর গ্রামের বাসিন্দা রাজিব চৌধুরী জানান, তার জীবিকার একমাত্র অবলম্বন পিকআপ ভ্যানটির ওপর একটি বড় গাছ ভেঙে পড়ে সেটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে গাড়িটি উদ্ধার করে। তিনি বলেন, গাড়িটি মেরামত করতে প্রায় ১ থেকে দেড় লাখ টাকা লাগবে। আমি ভাড়াটিয়া বাসায় থাকি, এই গাড়ি চালিয়েই পরিবার চালাতাম। এখন কীভাবে চলব বুঝতে পারছি না। একই গ্রামের কাজল কান্তি তালুকদার জানান, তার পাশের বাড়ির গোবিন্দ দাসের ঘরের ওপর শতবর্ষী একটি বটগাছ ভেঙে পড়ে ঘরটি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়ভাবে ‘কালাচাঁন গাছ’ নামে পরিচিত এই গাছটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে পূজিত ও ঐতিহ্যবাহী হিসেবে পরিচিত ছিল। গ্রামের বাসিন্দা নিলয় দাস ও জয়চান বলেন, ঝড়ে তাদের টিনের ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। পৌর বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হরিপদ দেবনাথ জানান, মজলিশপুর গ্রামে প্রায় ২০-২৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ছোট-বড় মিলিয়ে প্রায় শতাধিক গাছ উপড়ে পড়েছে। শতবর্ষী বৃহৎ বটগাছটিও ঝড়ে ভেঙে পড়েছে। তিনি ক্ষতিগ্রস্তদের জন্য দ্রুত প্রশাসনিক সহায়তা কামনা করেন। দোওজ গ্রামের বাসিন্দা রাজু চক্রবর্তী বলেন, রাতের ঝড়ে আমাদের পাড়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকের ঘরবাড়ি ও গাছপালা ভেঙে গেছে। এদিকে, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পেয়েছি, তবে সঠিক পরিসংখ্যান এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। বিশেষ করে ঘরবাড়ি ও গাছপালার ক্ষতি বেশি হয়েছে। মজলিশপুর এলাকায় পরিদর্শন করেছি। তিনি বলেনে, তবে একটা জিনিস ভাল লেগেছে ঝড়ে এখন পর্যন্ত কোনো ব্যক্তি আহত বা নিহতের খবর পাওয়া যায়নি। তিনি আরও জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দিষ্ট ফরম্যাটে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করতে নির্দেশ দেওয়া হয়েছে। যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সহায়তায় সরকারি উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। স্থানীয় শিক্ষক সুধাসিন্ধু দাস রানা বলেন, কালবৈশাখী ঝড়ের এই তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন চরম দুর্ভোগে পড়েছে। দ্রুত সহায়তা না পেলে তাদের মানবেতর জীবনযাপন করতে হতে পারে।

নিউজ

নিউজ প্রেজেন্টেশনে অসামান্য অবদান সংবাদ পাঠিকা নুসরাত জাহান নিশাত মনিকে সম্মাননা দিল মাতৃজগত

আল মিজান ইসলাম, নীলফামারী প্রতিনিধি:নিউজ প্রেজেন্টেশনে অসামান্য অবদান ও...

সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সম্মাননা স্মারক পেলেন নীলফামারীর সাংবাদিক আশরাফুল ইসলাম রাজু

আল মিজান ইসলাম, নীলফামারী প্রতিনিধি:পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে...

দৈনিক প্রতিদিনের কাগজ-এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পেলেন মুরাদ হোসেন বিপ্লব

নিজস্ব প্রতিবেদক:দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সার্বিক উন্নয়ন এবং চট্টগ্রাম...

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা কমিটি গঠন: সভাপতি রানা ও সাধারণ সম্পাদক আলফেছানি

বিশেষ প্রতিনিধিআন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম...

ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির সুযোগ দেখছেন পুতিন, কিয়েভের আশাবাদ নতুন গতির

আন্তর্জাতিক ডেস্ক:দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের ভূখণ্ডে তৈরি হওয়া অন্যতম রক্তক্ষয়ী সংঘাত অবসানে নতুন আশা দেখা যাচ্ছে। সাড়ে চার বছর ধরে চলা রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধ...

মধ্যপ্রাচ্যে তীব্র সংঘাত: বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক:মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত শুরু হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও লাফিয়ে বাড়ছে। পরপর দুই সেশনে ব্যারেলপ্রতি...

কাদার নিচে জমে থাকা অলৌকিক জীবন: নেপালে বিধ্বংসী বন্যায় ৩ দিন পর ৬ বছরের শিশু উদ্ধার

অনলাইন ডেস্ক:  হিমালয় কন্যা নেপালে সম্প্রতি ঘটে যাওয়া বিধ্বংসী বন্যার ৩ দিন পর কাদার স্তূপের নিচ থেকে ছয় বছরের এক শিশুকন্যাকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করেছে...