এবার ‘দম’ দেখবে সারা দেশ

এবার সারা দেশের প্রেক্ষাগৃহে দর্শকদের সামনে আসতে যাচ্ছে আলোচিত সিনেমা ‘দম’। ঈদুল ফিতরে মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়ে দেশ-বিদেশে সাড়া জাগানোর পর, এবার সিঙ্গেল স্ক্রিনে বড় পরিসরে মুক্তির প্রস্তুতি নিয়েছে ছবিটি। আগামী শুক্রবার (২৪ এপ্রিল) থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া—দেশজুড়ে প্রেক্ষাগৃহে শুরু হবে ‘দম’-এর প্রদর্শনী, যেখানে সাধারণ দর্শকের ব্যাপক আগ্রহে নতুন এক মাইলফলক গড়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি জানিয়েছে, ২৪ এপ্রিল থেকে দেশের ৫০টিরও বেশি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হবে রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমা। ফলে রাজধানীর বাইরে দর্শকরাও সহজেই সিনেমাটি উপভোগ করতে পারবেন। জানা গেছে, পরিকল্পিতভাবেই ঈদের সময় শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি দেওয়া হয়েছিল ‘দম’। পাইরেসির ঝুঁকি কমাতে এই কৌশল নেওয়া হয়। এখন সিঙ্গেল স্ক্রিনে মুক্তির মাধ্যমে অপেক্ষার অবসান ঘটছে সাধারণ দর্শকদের। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, এতদিন যারা সিনেমাটি দেখার সুযোগ পাননি, তাদের জন্য এবার বড় সুযোগ তৈরি হয়েছে। তিনি জানান, বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমার গল্প ও দৃশ্যায়ন দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা এনে দেবে। তিনি আরও বলেন, সিঙ্গেল স্ক্রিনে মুক্তির প্রস্তুতি প্রায় শেষ। নতুন পোস্টার তৈরি করা হয়েছে এবং তা বিভিন্ন হলে পাঠানো হচ্ছে। ঢাকার মধুমিতা ও শ্যামলীসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ‘দম’ প্রদর্শিত হবে। পরিচালক রেদওয়ান রনি বলেন, ‘দম’ তার কাছে শুধু একটি সিনেমা নয়, বরং এটি সাহস ও সাফল্যের গল্প। দর্শকদের ভালোবাসাই তাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে। অভিনেতা আফরান নিশো জানান, গল্পটি শোনার পরই তিনি কাজটি করতে আগ্রহী হন। নিজের অভিনয় দক্ষতা ও ভিশনের সঙ্গে গল্পটি মানানসই হওয়ায় এতে যুক্ত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন। এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও সিনেমাটি ইতোমধ্যে সাড়া ফেলেছে। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তির পর দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া মিলছে। উত্তর আমেরিকায় এক সপ্তাহের মধ্যেই সিনেমাটির প্রদর্শনী হলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ‘দম’ সিনেমায় আফরান নিশোর পাশাপাশি অভিনয় করেছেন পূজা চেরী, চঞ্চল চৌধুরী, আবুল হায়াত, ডলি জহুর ও জাহিদ হাসান।

নিউজ

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয়...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর ৩০তম প্রয়াণদিবস আজ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে অকালে...

সুস্থতার পথে তানিয়া বৃষ্টি: কাটিয়ে উঠছেন ব্রেন টিউমারের ধাক্কা, ফেরার অপেক্ষায় ভক্তরা

বিনোদন ডেস্ক:ছোট পর্দা ও ওটিটি মাধ্যমের জনপ্রিয় মুখ তানিয়া বৃষ্টি বেশ কিছুদিন ধরে লাইট-ক্যামেরা-অ্যাকশনের আলো থেকে দূরে। অভিনয়দক্ষতা দিয়ে যিনি দর্শকমনে স্থান করে নিয়েছিলেন,...

বুবলীর সন্তানের পিতৃপরিচয় নিয়ে মুখ খুললেন অঞ্জলি সাথী: শাকিব খানের স্পষ্ট ঘোষণা চান অভিনেত্রী

বিনোদন ডেস্ক: ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলীকে কেন্দ্র করে তৈরি হওয়া চর্চা যেন থামছেই না। বিশেষ করে শাকিব ও বুবলীর...