গুলশানের চামেলি’ সিনেমায় নতুন চমক, মানবাধিকারকর্মীর চরিত্রে দেখা যেতে পারে বাঁধনকে

বিনোদন ডেস্ক

আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন নতুন চলচ্চিত্র ‘গুলশানের চামেলি’-তে অভিনয়ের বিষয়ে নির্মাতাদের সঙ্গে আলোচনা করছেন। সবকিছু ঠিক থাকলে এই সিনেমায় তিনি একজন মানবাধিকারকর্মী ও আইনজীবীর ভূমিকায় অভিনয় করবেন।

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বাঁধন জানান, সিনেমাটি নিয়ে ইতোমধ্যে তার সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী ১ আগস্ট আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের ঘোষণা আসতে পারে।

জানা গেছে, ছবিটির কাহিনি আবর্তিত হয়েছে এক যৌনকর্মীর সংগ্রামী জীবনকে কেন্দ্র করে। কোনো অপরাধ না করেও ক্ষমতার অপব্যবহার ও সামাজিক বৈষম্যের শিকার হওয়া এক নারীর গল্পের মাধ্যমে রাজনীতি, প্রভাবশালী মহল এবং সমাজের অন্ধকার বাস্তবতা তুলে ধরা হবে।

এর আগে সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। নারীপ্রধান এই চলচ্চিত্রে প্রচলিত অর্থে কোনো নায়ক থাকছে না; বরং একজন নারীর লড়াই, বেঁচে থাকার গল্প এবং ন্যায়বিচারের অনুসন্ধানই থাকবে কাহিনির মূল উপজীব্য।

পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে আগামী নভেম্বর বা ডিসেম্বরে বাংলাদেশে শুরু হবে সিনেমাটির শুটিং। আনুষ্ঠানিক ঘোষণার পর নির্মাতা ও কলাকুশলীদের বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজ

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয়...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর ৩০তম প্রয়াণদিবস আজ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে অকালে...

সুস্থতার পথে তানিয়া বৃষ্টি: কাটিয়ে উঠছেন ব্রেন টিউমারের ধাক্কা, ফেরার অপেক্ষায় ভক্তরা

বিনোদন ডেস্ক:ছোট পর্দা ও ওটিটি মাধ্যমের জনপ্রিয় মুখ তানিয়া বৃষ্টি বেশ কিছুদিন ধরে লাইট-ক্যামেরা-অ্যাকশনের আলো থেকে দূরে। অভিনয়দক্ষতা দিয়ে যিনি দর্শকমনে স্থান করে নিয়েছিলেন,...

বুবলীর সন্তানের পিতৃপরিচয় নিয়ে মুখ খুললেন অঞ্জলি সাথী: শাকিব খানের স্পষ্ট ঘোষণা চান অভিনেত্রী

বিনোদন ডেস্ক: ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলীকে কেন্দ্র করে তৈরি হওয়া চর্চা যেন থামছেই না। বিশেষ করে শাকিব ও বুবলীর...