চট্টগ্রামের দেওয়ান চেম্বারে ঝুঁকিপূর্ণ পুরোনো ভবন নিয়ে চরম উদ্বেগ: সিডিএ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

আরিফ হোসেন, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের ব্যস্ততম দেওয়ানহাট মোড়ে পাকিস্তান আমলে নির্মিত পাঁচতলা একটি পুরোনো ভবন নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারহীন এবং জরাজীর্ণ অবস্থায় থাকা এই ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-সহ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

নগরীর শেখ মুজিবুর রোডের ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট মোড় সংলগ্ন পাকিস্তান আমলের ঐতিহ্যবাহী ‘আলহাজ্ব সোলতান আহাম্মদ টি কে ওয়াকফা এস্টেট দেওয়ান চেম্বার’ ভবনটির নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন উঠছিল। স্থানীয়দের ভাষ্যমতে, প্রায় ছয় মাস আগে ভারী বৃষ্টির সময় হঠাৎ করেই ভবনটির সামনের অংশের ইটের তৈরি একটি ভারী রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এ সময় পথচারী দুই নারী গুরুতর আহত হন এবং তাদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় এই ভবনটিতে বেশ কয়েকটি তৈরি পোশাক (গার্মেন্টস) প্রতিষ্ঠান ও অফিস পরিচালিত হতো। তবে ভবনটির ক্রমবর্ধমান ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে ইতোমধ্যে কিছু প্রতিষ্ঠান অন্যত্র সরে গেছে। বর্তমানে ভবনটির বিভিন্ন তলায় একটি ব্যাংক, মোটর পার্টসের গোডাউন এবং বিভিন্ন ছোট-বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান চালু রয়েছে।

দেওয়ানহাট মোড়টি চট্টগ্রাম শহরের অন্যতম ব্যস্ত ও জনবহুল একটি ক্রসিং। প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন এই মোড় দিয়ে যাতায়াত করে। এমতাবস্থায় ভবনটির যেকোনো অংশ ধোস নামলে বা আকস্মিক দুর্ঘটনা ঘটলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

জননিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে বিশেষজ্ঞ প্রকৌশলী দিয়ে ভবনটির বর্তমান কাঠামোগত অবস্থা (স্ট্রাকচারাল অ্যাসেসমেন্ট) পরীক্ষা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে, ভবনটি পুরোপুরি ঝুঁকিমুক্ত ঘোষণা করা না গেলে দ্রুত প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ অথবা সিলগালা করার জোর দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে সিডিএ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দৃষ্টি আকর্ষণ করেছেন সাধারণ মানুষ।

নিউজ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ড্রেন পরিষ্কারের বিল নিয়ে প্রশ্ন: ‘চামুচতন্ত্র’ নয়, স্বচ্ছতা ও জবাবদিহির দাবি

রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধি:ভরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম...

নিউজ প্রেজেন্টেশনে অসামান্য অবদান সংবাদ পাঠিকা নুসরাত জাহান নিশাত মনিকে সম্মাননা দিল মাতৃজগত

আল মিজান ইসলাম, নীলফামারী প্রতিনিধি:নিউজ প্রেজেন্টেশনে অসামান্য অবদান ও...

সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সম্মাননা স্মারক পেলেন নীলফামারীর সাংবাদিক আশরাফুল ইসলাম রাজু

আল মিজান ইসলাম, নীলফামারী প্রতিনিধি:পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে...

দৈনিক প্রতিদিনের কাগজ-এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পেলেন মুরাদ হোসেন বিপ্লব

নিজস্ব প্রতিবেদক:দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সার্বিক উন্নয়ন এবং চট্টগ্রাম...

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ড্রেন পরিষ্কারের বিল নিয়ে প্রশ্ন: ‘চামুচতন্ত্র’ নয়, স্বচ্ছতা ও জবাবদিহির দাবি

রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধি:ভরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৪১টি ওয়ার্ডে একযোগে ড্রেন পরিষ্কার ও মাটি উত্তোলনের কাজ পরিচালিত হয়েছে। মাঠপর্যায়ে...

দৈনিক প্রতিদিনের কাগজ-এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পেলেন মুরাদ হোসেন বিপ্লব

নিজস্ব প্রতিবেদক:দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সার্বিক উন্নয়ন এবং চট্টগ্রাম অঞ্চলের জোরালো প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে নতুন বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাংবাদিক...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ লিংক রোড থেকে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ...