চীনের গোয়েন্দা স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে ইরান

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ইরানের হামলা নিয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর এসব হামলায় ইরান চীনের একটি গোয়েন্দা স্যাটেলাইট ব্যবহার করেছে বলে দাবি করেছে ফাইন্যান্সিয়াল টাইমস। বুধবার (১৫ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইরান গোপনে চীনের তৈরি একটি গোয়েন্দা স্যাটেলাইট সংগ্রহ করেছে, যা ব্যবহার করে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার সক্ষমতা অর্জন করেছে দেশটি। ফাঁস হওয়া ইরানি সামরিক নথির বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘টিইই-০১বি’ নামের স্যাটেলাইটটি চীনা প্রতিষ্ঠান আর্থ আই তৈরি ও উৎক্ষেপণ করে। পরবর্তীতে ২০২৪ সালের শেষ দিকে এটি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের নিয়ন্ত্রণে আসে। প্রতিবেদন অনুযায়ী, ইরানি সামরিক কর্মকর্তারা স্যাটেলাইটটিকে গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিগুলোর ওপর নজরদারির নির্দেশ দেন। গত মার্চে বিভিন্ন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আগে ও পরে স্যাটেলাইটটির মাধ্যমে ছবি সংগ্রহ করা হয় বলে দাবি করা হয়েছে। চুক্তির আওতায় ইরানের রেভল্যুশনারি গার্ড বেইজিংভিত্তিক এমপোস্যাট কোম্পানির গ্রাউন্ড স্টেশন ব্যবহারের সুযোগ পায়, যার মাধ্যমে এশিয়া ও লাতিন আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে স্যাটেলাইটের তথ্য সংগ্রহ সম্ভব হয়েছে। তবে এ বিষয়ে রয়টার্স স্বাধীনভাবে তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি। হোয়াইট হাউস, সিআইএ, পেন্টাগন বা চীনা কর্তৃপক্ষ—কেউই এ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। সংশ্লিষ্ট কোম্পানিগুলোর পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হোয়াইট হাউস সরাসরি এমপোস্যাট ও আইআরজিসির সম্পর্ক নিয়ে কিছু না বললেও, বিষয়টি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই সতর্কবার্তার কথা স্মরণ করিয়ে দেয়, যেখানে তিনি ইরানকে আকাশ প্রতিরক্ষা সহায়তা দিলে চীনের জন্য তা সমস্যার কারণ হতে পারে বলে উল্লেখ করেছিলেন। অন্যদিকে, চীনা দূতাবাস এ প্রতিবেদনকে ‘ভিত্তিহীন অপপ্রচার’ বলে প্রত্যাখ্যান করেছে। প্রতিবেদন অনুযায়ী, গত ১৩ থেকে ১৫ মার্চের মধ্যে স্যাটেলাইটটি সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটির ছবি তোলে। ১৪ মার্চ ওই ঘাঁটিতে মার্কিন বিমান হামলার শিকার হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। একই সময়ে জর্ডান, বাহরাইন ও ইরাকের মার্কিন ঘাঁটিগুলোর ওপরও স্যাটেলাইটটির নজরদারির তথ্য পাওয়া গেছে।

নিউজ

দৈনিক প্রতিদিনের কাগজ-এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পেলেন মুরাদ হোসেন বিপ্লব

নিজস্ব প্রতিবেদক:দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সার্বিক উন্নয়ন এবং চট্টগ্রাম...

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা কমিটি গঠন: সভাপতি রানা ও সাধারণ সম্পাদক আলফেছানি

বিশেষ প্রতিনিধিআন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম...

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির সুযোগ দেখছেন পুতিন, কিয়েভের আশাবাদ নতুন গতির

আন্তর্জাতিক ডেস্ক:দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের ভূখণ্ডে তৈরি হওয়া অন্যতম রক্তক্ষয়ী সংঘাত অবসানে নতুন আশা দেখা যাচ্ছে। সাড়ে চার বছর ধরে চলা রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধ...

মধ্যপ্রাচ্যে তীব্র সংঘাত: বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক:মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত শুরু হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও লাফিয়ে বাড়ছে। পরপর দুই সেশনে ব্যারেলপ্রতি...

কাদার নিচে জমে থাকা অলৌকিক জীবন: নেপালে বিধ্বংসী বন্যায় ৩ দিন পর ৬ বছরের শিশু উদ্ধার

অনলাইন ডেস্ক:  হিমালয় কন্যা নেপালে সম্প্রতি ঘটে যাওয়া বিধ্বংসী বন্যার ৩ দিন পর কাদার স্তূপের নিচ থেকে ছয় বছরের এক শিশুকন্যাকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করেছে...