জিডিপি প্রবৃদ্ধি কমার আশঙ্কা, বাড়তে পারে মূল্যস্ফীতি

ইরানকে ঘিরে চলমান বৈশ্বিক উত্তেজনার প্রভাব বাংলাদেশের অর্থনীতিতেও পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে ৪ দশমিক ৭ শতাংশে নামতে পারে। পরবর্তী অর্থবছরে তা আরও কমে ৪ দশমিক ৩ শতাংশে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে মূল্যস্ফীতিও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে—চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতি হতে পারে ৯ দশমিক ২ শতাংশ। ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন সভা উপলক্ষে প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে এসব পূর্বাভাস তুলে ধরা হয়েছে। এর আগে গত অক্টোবরে আইএমএফ বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ দশমিক ৯ শতাংশ হবে বলে জানিয়েছিল। তবে মধ্যপ্রাচ্যের সংঘাত এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে সেই পূর্বাভাস কমানো হয়েছে। একইভাবে মূল্যস্ফীতির পূর্বাভাসও বাড়ানো হয়েছে, যা আগে ৮ দশমিক ৭ শতাংশ ধরা হয়েছিল। আইএমএফের মতে, ইরানকে ঘিরে উত্তেজনার কারণে বিশ্ব অর্থনীতিতেও চাপ তৈরি হয়েছে, যার ফলে বৈশ্বিক প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ১ শতাংশে নামতে পারে। বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে এর আগেই সতর্ক করেছে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এডিবির এপ্রিল সংস্করণের ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক’ অনুযায়ী, চলতি অর্থবছরে দেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে এবং মূল্যস্ফীতি গড়ে ৯ শতাংশে পৌঁছাতে পারে। যদিও গত সেপ্টেম্বরে তারা ৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। অন্যদিকে বিশ্বব্যাংক বলছে, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ৯ শতাংশে নেমে আসতে পারে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংকট জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করছে, যার প্রভাব পড়ছে আমদানি ব্যয়, উৎপাদন ও সামগ্রিক অর্থনীতিতে। ফলে বাংলাদেশসহ এশিয়ার অনেক দেশ প্রবৃদ্ধি চাপে পড়তে পারে। শুধু বাংলাদেশ নয়, বিশ্ব অর্থনীতিও একই চাপে রয়েছে। আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ১ শতাংশ, যা আগের তুলনায় কম। ২০২৭ সালে তা কিছুটা বেড়ে ৩ দশমিক ২ শতাংশ হতে পারে। বৈশ্বিক গড় মূল্যস্ফীতি ৪ দশমিক ৪ শতাংশে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। দেশভিত্তিক পূর্বাভাসে দেখা যায়, ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি ২ দশমিক ৩ শতাংশ এবং ২০২৭ সালে ২ দশমিক ১ শতাংশ হতে পারে। চীনের প্রবৃদ্ধি ২০২৬ সালে ৪ দশমিক ৪ শতাংশ এবং ২০২৭ সালে ৪ শতাংশে নেমে আসতে পারে। ইউরো অঞ্চলে প্রবৃদ্ধি থাকবে ১ দশমিক ১ শতাংশ, যা পরের বছর সামান্য বেড়ে ১ দশমিক ২ শতাংশ হতে পারে। অন্যদিকে বড় অর্থনীতিগুলোর মধ্যে প্রবৃদ্ধিতে এগিয়ে থাকবে ভারত—২০২৬ ও ২০২৭ সালে দেশটির প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে স্থিতিশীল থাকতে পারে। যুক্তরাজ্যের প্রবৃদ্ধি তুলনামূলক কম, যা যথাক্রমে শূন্য দশমিক ৮ এবং ১ দশমিক ৩ শতাংশ হতে পারে।

নিউজ

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয়...

ব্যাংক খাতে রেকর্ড ৪ লাখ কোটি টাকার অতিরিক্ত তারল্য, ধীরগতির কারণে ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা

মাতৃভূমি প্রতিদিন ডেস্ক দেশের ব্যাংক খাত ও ব্যবসা-বাণিজ্যের অর্থনীতিতে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে বর্তমানে উদ্বৃত্ত বা অতিরিক্ত তারল্যের (ফান্ড) পরিমাণ বৃদ্ধি পেয়ে...

ঈদ উপলক্ষে স্বর্ণ ক্রেতাদের জন্য দুঃসংবাদ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের স্বর্ণবাজারে আবারও দাম বেড়েছে। নতুন করে প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের...

বিশ্ববাজারে তেলের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

সংযুক্ত আরব আমিরাতের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের...