ডাক্তার বলেছেন মাত্র এক বছর বাকি! চলেই গেলেন সেই অভিনেতা

তামিল চলচ্চিত্রজগতের অভিনেতা অভিনয় আর নেই। দীর্ঘদিন লিভার রোগের সঙ্গে লড়াই শেষে ৪৪ বছর বয়সে অভিনেতা শেষ নিশ্বাস ত্যাগ করেন। আজ তাঁর মৃত্যুর খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু। কয়েক মাস আগেই তিনি জানিয়েছিলেন, তাঁর শারীরিক অবস্থা ভালো না। এ সময় চিকিৎসার জন্য তিনি আর্থিক সহায়তাও চেয়েছিলেন।
অভিনয় দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন। তারপরও তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চিকিৎসার চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। অভিনেতার মৃত্যুতে তাঁর ভক্ত ও সহকর্মীরা শোক প্রকাশ করছেন।

একই সঙ্গে অভিনেতা-কমেডিয়ান কেপিওয়াই বালার সঙ্গে অভিনয়ের একটি পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আবার ভাইরাল হয়েছে। ভিডিওতে, ‘থুল্লুভাদো ইলমাই’ অভিনেতা অভিনয় বলছিলেন, তিনি জানেন তাঁর খুব বেশি দিন বাকি নেই।

অভিনয় শেষ দিনগুলোতে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চাইছিলেন। চলতি বছরের আগস্টে কেপিওয়াই বালা তাঁকে এক লাখ রুপি অনুদান দেন। ওই সময় অভিনেতা প্রকাশ করেছিলেন যে তাঁর স্বাস্থ্যের অবনতি দ্রুত হচ্ছে। তিনি বলেছিলেন, ‘জানি না আমি আরও কত দিন বেঁচে থাকব। ডাক্তাররা বলেছেন, আমার সম্ভবত মাত্র এক বছর বা দেড় বছর বাকি।’

নিউজ

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয়...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর ৩০তম প্রয়াণদিবস আজ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে অকালে...

সুস্থতার পথে তানিয়া বৃষ্টি: কাটিয়ে উঠছেন ব্রেন টিউমারের ধাক্কা, ফেরার অপেক্ষায় ভক্তরা

বিনোদন ডেস্ক:ছোট পর্দা ও ওটিটি মাধ্যমের জনপ্রিয় মুখ তানিয়া বৃষ্টি বেশ কিছুদিন ধরে লাইট-ক্যামেরা-অ্যাকশনের আলো থেকে দূরে। অভিনয়দক্ষতা দিয়ে যিনি দর্শকমনে স্থান করে নিয়েছিলেন,...

বুবলীর সন্তানের পিতৃপরিচয় নিয়ে মুখ খুললেন অঞ্জলি সাথী: শাকিব খানের স্পষ্ট ঘোষণা চান অভিনেত্রী

বিনোদন ডেস্ক: ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলীকে কেন্দ্র করে তৈরি হওয়া চর্চা যেন থামছেই না। বিশেষ করে শাকিব ও বুবলীর...