বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে দুঃসংবাদ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে আবারও দুঃসংবাদ। উৎপাদনে ফেরার মাত্র ১৫ ঘণ্টার মধ্যেই পুনরায় বন্ধ হয়ে গেছে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত এই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে কেন্দ্রটির প্রথম ইউনিটের বয়লারের টিউব হঠাৎ বিস্ফোরিত হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। জানা গেছে, ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটটি বন্ধ হয়ে যাওয়ার ফলে বর্তমানে কেন্দ্রটির সব ইউনিটের উৎপাদন পুরোপুরি স্থগিত রয়েছে। এর আগে গত বুধবার (২২ এপ্রিল) রাত ১০টা ৩ মিনিটে কয়লার সঙ্গে পাথর ঢুকে বয়লারের পাইপ ফেটে যায় এবং কুলিং ফ্যান ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনার পর ইউনিটটি বন্ধ হয়ে যায়। টানা ৪৮ ঘণ্টা মেরামতের পর শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে পুনরায় উৎপাদন শুরু হলেও অল্প সময়ের মধ্যেই নতুন যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে যায় কেন্দ্রটি। কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, বয়লারের টিউব ক্ষতিগ্রস্ত হওয়ায় ইউনিটটি বন্ধ রাখতে হয়েছে। বর্তমানে বয়লারের স্টিম ঠান্ডা করার কাজ চলছে এবং মেরামত শেষে পুনরায় উৎপাদনে ফিরতে প্রায় ৫ থেকে ৬ দিন সময় লাগতে পারে। এদিকে, বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ থাকায় পার্বতীপুরসহ উত্তরাঞ্চলের অন্তত ৮টি জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এতে করে এসব এলাকায় লোডশেডিং বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।

নিউজ

নিউজ প্রেজেন্টেশনে অসামান্য অবদান সংবাদ পাঠিকা নুসরাত জাহান নিশাত মনিকে সম্মাননা দিল মাতৃজগত

আল মিজান ইসলাম, নীলফামারী প্রতিনিধি:নিউজ প্রেজেন্টেশনে অসামান্য অবদান ও...

সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সম্মাননা স্মারক পেলেন নীলফামারীর সাংবাদিক আশরাফুল ইসলাম রাজু

আল মিজান ইসলাম, নীলফামারী প্রতিনিধি:পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে...

দৈনিক প্রতিদিনের কাগজ-এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পেলেন মুরাদ হোসেন বিপ্লব

নিজস্ব প্রতিবেদক:দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সার্বিক উন্নয়ন এবং চট্টগ্রাম...

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা কমিটি গঠন: সভাপতি রানা ও সাধারণ সম্পাদক আলফেছানি

বিশেষ প্রতিনিধিআন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম...

ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির সুযোগ দেখছেন পুতিন, কিয়েভের আশাবাদ নতুন গতির

আন্তর্জাতিক ডেস্ক:দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের ভূখণ্ডে তৈরি হওয়া অন্যতম রক্তক্ষয়ী সংঘাত অবসানে নতুন আশা দেখা যাচ্ছে। সাড়ে চার বছর ধরে চলা রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধ...

মধ্যপ্রাচ্যে তীব্র সংঘাত: বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক:মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত শুরু হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও লাফিয়ে বাড়ছে। পরপর দুই সেশনে ব্যারেলপ্রতি...

কাদার নিচে জমে থাকা অলৌকিক জীবন: নেপালে বিধ্বংসী বন্যায় ৩ দিন পর ৬ বছরের শিশু উদ্ধার

অনলাইন ডেস্ক:  হিমালয় কন্যা নেপালে সম্প্রতি ঘটে যাওয়া বিধ্বংসী বন্যার ৩ দিন পর কাদার স্তূপের নিচ থেকে ছয় বছরের এক শিশুকন্যাকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করেছে...