বাঘাইছড়িতে সন্ধ্যা ৬টার পর দোকান বন্ধ—প্রশাসনের নির্দেশে সাড়া ব্যবসায়ীদের

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:
বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের জারিকৃত নির্দেশনা অনুযায়ী আজ সন্ধ্যা ৬টা থেকে জরুরি সেবার আওতাভুক্ত দোকান ছাড়া সকল ধরনের বিপণি বিতান ও মার্কেট বন্ধ রাখা হয়েছে। প্রশাসনের এ নির্দেশনা মেনে উপজেলার অধিকাংশ ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন।
জানা গেছে, জনস্বার্থে ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত গ্রহণ করে। নির্দেশনা অনুযায়ী ওষুধের দোকান, খাবারের হোটেল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুদি দোকান ব্যতীত অন্যান্য সকল ব্যবসা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের পর বন্ধ রাখার কথা বলা হয়।
সরেজমিনে দেখা গেছে, নির্দেশনা কার্যকর হওয়ার পরপরই উপজেলার বিভিন্ন বাজার ও মার্কেটে দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায়। ব্যবসায়ীরা প্রশাসনের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে স্বতঃস্ফূর্তভাবে এতে সাড়া দেন।
এদিকে, প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল। তাদের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে

নিউজ

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয়...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ লিংক রোড থেকে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ...

চট্টগ্রামের ফটিকছড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে 

মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে বিয়ের মাত্র ছয় মাসের মাথায় সামিহা হাকিম নেহা (১৯) নামের এক তরুণী গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১...

অনলাইনে তথ্য প্রকাশ ও হুমকি: নিরাপত্তা চেয়ে ঢাবি শিক্ষিকা মোনামির শাহবাগ থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক:সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যক্তির সংবেদনশীল বা নিজস্ব গোপনীয় তথ্য (ডক্সিং) ছড়িয়ে দিয়ে নিরাপত্তা ঝুঁকিতে ফেলার একের পর এক অভিযোগ উঠছে। সম্প্রতি এমনই এক...