বিএনপির রাজনীতিতে নতুন মুখ ‘চমক’

২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে সক্রিয় ভূমিকা রাখা পরিচিত মুখ রুকাইয়া জাহান চমক এবার সরাসরি রাজনৈতিক অঙ্গনে যুক্ত হয়েছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে কুষ্টিয়া থেকে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন বলেও একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার কার্যক্রম শুরু করেছে বিএনপি। শুক্রবার বিকেলে মনোনয়ন বোর্ডের সামনে হাজির হন চমক। রাজনীতিতে আসার কারণ জানিয়ে তিনি বলেন, তিনি দেশের জন্য, বিশেষ করে নারীদের জন্য কাজ করতে চান। সেই লক্ষ্য বাস্তবায়নে একটি প্ল্যাটফর্ম প্রয়োজন ছিল এবং বিএনপির সঙ্গে যুক্ত হলে সেই সুযোগ তৈরি হবে বলে মনে করেন তিনি। সাক্ষাৎকার শেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দলের নেতাদের সঙ্গে আলোচনা ইতিবাচক হয়েছে এবং মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি শতভাগ আশাবাদী। দলীয় সূত্রে জানা গেছে, তার মনোনয়ন নিয়ে বিএনপির ভেতরে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে রাজি নন সংশ্লিষ্টরা। চূড়ান্ত সিদ্ধান্ত যাই হোক, তা তিনি গ্রহণ করবেন বলে জানিয়েছেন চমক। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এই যাত্রা নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে তিনি লেখেন, “নতুন জার্নি শুরু করলাম, আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাব। পাশে থেকো, দোয়ায় রেখো।” উল্লেখ্য, জুলাই আন্দোলনে ছাত্র-জনতার পক্ষে সক্রিয় ভূমিকার মাধ্যমে আলোচনায় আসেন রুকাইয়া জাহান চমক। সেই রাজনৈতিক অভিজ্ঞতা থেকেই এবার তিনি সরাসরি সংসদ সদস্য হওয়ার দৌড়ে যুক্ত হয়েছেন। তবে বিএনপি থেকে তিনি চূড়ান্ত মনোনয়ন পান কি না, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

নিউজ

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয়...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর ৩০তম প্রয়াণদিবস আজ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে অকালে...

সুস্থতার পথে তানিয়া বৃষ্টি: কাটিয়ে উঠছেন ব্রেন টিউমারের ধাক্কা, ফেরার অপেক্ষায় ভক্তরা

বিনোদন ডেস্ক:ছোট পর্দা ও ওটিটি মাধ্যমের জনপ্রিয় মুখ তানিয়া বৃষ্টি বেশ কিছুদিন ধরে লাইট-ক্যামেরা-অ্যাকশনের আলো থেকে দূরে। অভিনয়দক্ষতা দিয়ে যিনি দর্শকমনে স্থান করে নিয়েছিলেন,...

বুবলীর সন্তানের পিতৃপরিচয় নিয়ে মুখ খুললেন অঞ্জলি সাথী: শাকিব খানের স্পষ্ট ঘোষণা চান অভিনেত্রী

বিনোদন ডেস্ক: ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলীকে কেন্দ্র করে তৈরি হওয়া চর্চা যেন থামছেই না। বিশেষ করে শাকিব ও বুবলীর...