লালদিয়ার চরে ২০০ পরিবারে ত্রাণ বিতরণ করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন 

লালদিয়ার চরে ২০০ পরিবারে ত্রাণ বিতরণ করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ

 

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, লালদিয়ার চরে পুনর্বাসন প্রক্রিয়ায় কোনো পরিবার যেন দুর্ভোগে না পড়ে, সে বিষয়ে সিটি কর্পোরেশন মানবিক দৃষ্টিকোণ থেকে কাজ করছে। সবার সঙ্গে সমন্বয় করে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে। উন্নয়ন অবশ্যই মানুষের স্বার্থ ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে করতে হবে।

 

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে লালদিয়ার চরে উচ্ছেদকৃত ও পুনর্বাসনপ্রত্যাশী পরিবারের মাঝে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী হিসেবে চাউল বিতরণকালে তিনি এসব কথা বলেন।

 

লালদিয়ার চর পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মোট ২০০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি ডা. নুরুল আবসার, বিএনপি নেতা মো. ইসমাইল, আবদুল সাত্তার, মো. ইলিয়াস, ৪১ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক নাজমুল হুদা চৌধুরী নাজিম, সদস্য সচিব আলী আজম, বিএনপি নেতা আতিকুর রহমান, জসিম উদ্দিন মিল্কি, জিয়াউর রহমান, মনির হোসেন, নজরুল ইসলাম, আবদুল কাদের, আলী হোসেন, আবদুল মালেক সহ লালদিয়ার চর পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্যরা।

এসময় স্থানীয় বিভিন্ন ইস্যু প্রসঙ্গে ডা. শাহাদাত হোসেন  বলেন, ধর্মীয় স্থাপনা, মসজিদ ও কবরস্থান নিয়ে কোনো ধরনের জটিলতা সৃষ্টি না হওয়ার বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। তিনি বলেন, পুনর্বাসনপ্রত্যাশী পরিবারের পাশে সিটি কর্পোরেশন সবসময় রয়েছে এবং ধাপে ধাপে সমস্যার সমাধান করা হবে।

নিউজ

অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি জামালপুরে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও মারধরের অভিযোগ  সিসিটিভি...

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি...

চট্টগ্রামে ৮,২৮৫ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

 মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রামচট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার বায়েজিদ...

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: আত্মহত্যা নাকি হত্যা? আইনি লড়াই ও রহস্যের তিন দশক

বিনোদন ডেস্কনব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও তুমুল জনপ্রিয়...

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!

দোহাজারী পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোঃ হিরু ইসলাম আজাদ

চট্টগ্রাম প্রতিনিধি: দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন মোঃ হিরু ইসলাম আজাদ। দলের...

মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনর্মিলনী-২০২৬ উপলক্ষে প্রতিনিধি পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

ইমরান হোসেন মুন্না প্রতিনিধি পটিয়া চট্টগ্রাম||মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত পুনর্মিলনী-২০২৬ আয়োজনকে সামনে রেখে প্রতিনিধি পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।গত...